Hidden Stories (বাংলা)

প্রিয়াঙ্কার পরামর্শেই কি পদ্মশিবিরে রাঘব? বোনের সংসার বাঁচাতে আসরে ‘দেশি গার্ল’, দাবি নভজোত কৌর সিধুর

আম আদমি পার্টি ছেড়ে রাঘব চড্ঢার বিজেপিতে যোগদান নিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে। তবে এই দলবদল কি কেবলই রাজনৈতিক সমীকরণ, নাকি এর নেপথ্যে রয়েছে পারিবারিক প্রভাব? প্রাক্তন কংগ্রেস নেত্রী নভজোত কৌর সিধুর সাম্প্রতিক এক দাবি ঘিরে তৈরি হয়েছে নতুন চাঞ্চল্য। তাঁর মতে, পরিণীতি চোপড়ার স্বামী তথা রাজনীতিক রাঘবকে বিজেপিতে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন স্বয়ং প্রিয়াঙ্কা চোপড়া।[TECHTARANGA-POST:8585] নভজোত কৌরের দাবি, আপ-এর সঙ্গে রাঘবের সম্পর্ক যখন তলানিতে ঠেকেছিল এবং ইডি তদন্তের খড়গ ঝুলছিল তাঁর মাথার ওপর, ঠিক তখনই বোন পরিণীতির ভবিষ্যৎ ভেবে আসরে নামেন প্রিয়াঙ্কা। বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে রাঘবের জন্য সমস্ত সুব্যবস্থা নাকি প্রিয়াঙ্কাই করে দিয়েছেন।[TECHTARANGA-POST:8583]যদিও এই বিস্ফোরক দাবি নিয়ে প্রিয়াঙ্কা চোপড়া, পরিণীতি বা রাঘব— কারোর পক্ষ থেকেই এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি। উল্লেখ্য, আপ ছেড়ে আরও ছয় সাংসদকে নিয়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই সমাজমাধ্যমে প্রবল কটাক্ষের শিকার হচ্ছেন রাঘব চড্ঢা।[TECHTARANGA-POST:8581] দলবদলের পর এক ধাক্কায় তাঁর প্রায় ২০ লক্ষ অনুগামী কমেছে বলেও জানা গিয়েছে। একটি লাইভ সেশনের মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করতে চেয়েও বিশেষ লাভ হয়নি, উল্টে নেটিজেনদের একাংশ তাঁকে কড়া ভাষায় সমালোচনা করেছেন। বোনের ঘর বাঁচাতে প্রিয়াঙ্কার এই ‘কূটনৈতিক’ পদক্ষেপের তত্ত্ব সত্যি কি না, তা নিয়ে এখন সরগরম নেটপাড়া।

প্রিয়াঙ্কার পরামর্শেই কি পদ্মশিবিরে রাঘব? বোনের সংসার বাঁচাতে আসরে ‘দেশি গার্ল’, দাবি নভজোত কৌর সিধুর

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার