শনিবার কি থমকে যাবে তিলোত্তমা? প্রধানমন্ত্রীর আগমনে ১৬ ঘণ্টা যান চলাচলে কড়া বিধিনিষেধ!
কলকাতা: ২০২৬-এর মেগা শনিবারের সাক্ষী থাকতে চলেছে কলকাতা। ওই দিনই ব্রিগেডে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। আর, সেই মঞ্চে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে শহরকে। যানজট এড়াতে এবং নিরাপত্তা বজায় রাখতে শনিবার ভোররাত থেকেই শহরের একধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে আমূল পরিবর্তনের বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুলিশ।[TECHTARANGA-POST:8882]কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ জানিয়েছেন, শনিবার ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরের বিস্তীর্ণ এলাকায় মালবাহী গাড়ির চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে জরুরি পরিষেবা যেমন— দুধ, শাক-সবজি, মাছ, ফল, ওষুধ, অক্সিজেন এবং জ্বালানি সিলিন্ডার বহনকারী গাড়িগুলিকে এই নিয়ন্ত্রণের আওতার বাইরে রাখা হয়েছে।বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার প্রয়োজন বুঝে নিম্নলিখিত রাস্তাগুলিতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে:[TECHTARANGA-POST:8881]এসপ্ল্যানেড র্যাম্পকেপি রোডহসপিটাল রোডলাভার্স লেনক্যাসুরিনা অ্যাভিনিউকুইনস্ওয়েএছাড়াও, শপথগ্রহণ অনুষ্ঠান কেন্দ্র করে ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকা এবং এজেসি বোস রোড থেকে হেস্টিংস ক্রসিং পর্যন্ত কোনও গাড়ি পার্ক করা যাবে না। সেইসঙ্গে, ক্যাথিড্রাল রোড, খিদিরপুর রোড এবং কুইন্সওয়েতে গাড়ি রাখা নিষিদ্ধ করা হয়েছে।[TECHTARANGA-POST:8880]পুলিশ সূত্রের খবর, পরিস্থিতির গুরুত্ব বিচার করে শনিবার যান নিয়ন্ত্রণে আরও কিছু তাৎক্ষণিক পদক্ষেপ করা হতে পারে। ফলে, কাল রাস্তায় বেরোনোর আগে হাতে সময় নিয়ে বেরোনোর পরামর্শ দিচ্ছে লালবাজার।