Hidden Stories (বাংলা)

"আজ থেকেই ভেঙে দিলাম!" অভিষেকের গড়ে দাঁড়িয়ে পুলিশকে নিয়ে চরম পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

ডায়মন্ড হারবার: “আগে শাসকের শাসন ছিল। এখন আইনের শাসন আছে।” — শনিবার প্রথম জেলা সফরে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে পা রেখেই এই কড়া বার্তা দিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা ও পুলিশ-প্রশাসনকে সম্পূর্ণ রাজনীতিমুক্ত করতে এক নজিরবিহীন ও বড়সড় প্রশাসনিক সিদ্ধান্ত ঘোষণা করলেন তিনি। বাম ও তৃণমূল কংগ্রেস জমানার দীর্ঘদিনের দাপুটে 'পুলিশ ওয়েলফেয়ার বোর্ড' এক ধাক্কায় ভেঙে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।[TECHTARANGA-POST:9194]শনিবার দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভাকেন্দ্র ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠক থেকেই এই মেগা ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। বাম ও তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যে পুলিশ প্রশাসনকে শাসকদলের স্বার্থে এবং রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল। এবার সেই রাজনীতির ছত্রছায়া থেকে পুলিশবাহিনীকে মুক্ত করতেই নবান্নের এই চরম পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।[TECHTARANGA-POST:9193]এদিন ডায়মন্ড হারবারের বৈঠক থেকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়ার কড়া সিদ্ধান্ত ঘোষণা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘‘পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভালো উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল। কিন্তু, পরে সেটি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের শাখা সংগঠনে পরিণত হয়। সাধারণ পুলিশের এতে কতটা মঙ্গল হয়েছে জানি না। কিন্তু, শান্তনু সিংহ বিশ্বাস বা বিজিতাশ্বর রাউতদের মতো কিছু অফিসারের বিপুল সুবিধা হয়েছে। আজ থেকে এই পুলিশ ওয়েলফেয়ার বোর্ড আমি ভেঙে দিলাম।’’[TECHTARANGA-POST:9192]একই সঙ্গে সাধারণ মানুষকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী জানান, পুলিশের হাতে কোনওরকমভাবে অত্যাচারিত হলে বা হেনস্থার শিকার হলে এখন থেকে যে কেউ সরাসরি থানায় গিয়ে অভিযোগ দায়ের করতে পারেন। আইন সকলের জন্যই সমানভাবে কাজ করবে।[TECHTARANGA-POST:9191]এদিন ডায়মন্ড হারবার পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিক ও সমস্ত থানার আইসি-ওসিদের নিয়ে এক হাইভোল্টেজ প্রশাসনিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্তমান পুলিশমন্ত্রী হিসাবে তিনি স্পষ্ট জানান, আইনশৃঙ্খলা নিয়ে কোনওরকম আপস করা হবে না। জেলা সূত্রে খবর, এই সীমান্ত সংলগ্ন অঞ্চলে অনুপ্রবেশ ইস্যু রুখতে এবং ভোট-পরবর্তী হিংসা কঠোর হাতে দমন করতে পুলিশকর্তাদের কড়া নির্দেশ দিয়েছেন তিনি।[TECHTARANGA-POST:9188]সামনেই ডায়মন্ড হারবার লোকসভাকেন্দ্রের অন্তর্গত ফলতা বিধানসভা এলাকায় হাইভোল্টেজ পুনর্নির্বাচন রয়েছে। তার ঠিক আগেই প্রথম জেলা সফরে এসে একদিকে পুলিশ প্রশাসনকে যেমন কড়া বার্তা দিলেন, তেমনই প্রশাসনিক সভার পর ফলতায় বিজেপির এক মেগা কর্মিসভাতেও প্রধান বক্তা হিসাবে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার