Hidden Stories (বাংলা)

‘ভিডিয়োয় যাঁদের দেখা গিয়েছে, কাউকেই ছাড়া হবে না’, কড়া বার্তা তৃণমূল সাংসদের

কৃষ্ণনগরে বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্কের সূত্রপাত। মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম ছোড়ার জন্য জমায়েত করেছিলেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা।  সেই ঘটনার জেরে এবার আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। [TECHTARANGA-POST:9925]জানা গিয়েছে, কৃষ্ণনগর জেলা আদালতে মহুয়ার একটি মামলার শুনানি ছিল। সেই সময় আদালত চত্বরে বিজেপির মহিলা মোর্চার কয়েকজন কর্মী জমায়েত হন। পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও ঘিরে শুরু হয় বিতর্ক। ওই ভিডিওগুলিতে বিক্ষোভকারীদের একাংশকে সাংসদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।সই-জালিয়াতি তদন্তে এবার মুখোমুখি অভিষেক-কুণাল?ঘটনার পর একটি ভিডিও বার্তায় মহুয়া মৈত্র জানান, প্রকাশ্যে আসা ফুটেজে যাঁদের মুখ স্পষ্টভাবে দেখা গিয়েছে, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন তিনি। তাঁর দাবি, অভিযোগ গ্রহণে কোনও গাফিলতি হলে উচ্চ আদালতের দ্বারস্থ হতেও তিনি পিছপা হবেন না।[TECHTARANGA-POST:9910]অন্যদিকে, এই ইস্যুতে বিজেপির তরফেও পাল্টা প্রতিক্রিয়া সামনে এসেছে। ফলে ঘটনাটি রাজনৈতিক তরজার নতুন খোরাক হয়ে উঠেছে। আদালত চত্বরকে ঘিরে শুরু হওয়া এই বিতর্ক এখন আইনি লড়াইয়ের দিকেও গড়াতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

‘ভিডিয়োয় যাঁদের দেখা গিয়েছে, কাউকেই ছাড়া হবে না’, কড়া বার্তা তৃণমূল সাংসদের

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার