Hidden Stories (বাংলা)

সাদা থান, গাঁদার মালা, সঙ্গে ভয়ঙ্কর হুমকি চিঠি! বিজেপি নেতার বাড়িতে কীসের ‘বার্তা’?

বীরভূম: রাজ্যে পালাবদলের পরও বিজেপি নেতাদের বাড়িতে সাদা থান রেখে যাওয়ার অভিযোগ ঘিরে বিতর্ক থামছে না। এবার বীরভূমের নানুরে বিজেপি নেতা গোরাচাঁদ মণ্ডলের বাড়ির পাঁচিলে সাদা থান, গাঁদার মালা এবং একটি হুমকি চিঠি ঘিরে চাঞ্চল্য ছড়াল।বুধবার সকালে বাড়ির বাইরে বেরিয়ে পাঁচিলের উপর ওই সামগ্রী দেখতে পান গোরাচাঁদ। চিঠিতে লেখা ছিল, ‘তোর একমাত্র ছেলেটাকে হারানোর ভয় রয়েছে, সাবধান হয়ে যা।’ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাদা থান, ফুলের মালা এবং চিঠি উদ্ধার করে নিয়ে যায়। তাঁর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। চিঠিতে গোরাচাঁদকে মিছিল-মিটিং নিয়ে সতর্ক করার পাশাপাশি তাঁর একমাত্র ছেলেকে হারানোর ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ। এমনকি রাজনৈতিক সংগঠনের ভিতরে ‘লোক ঢুকে থাকার’ দাবিও করা হয়েছে চিঠিতে। [TECHTARANGA-POST:11644]স্থানীয়দের দাবি, এই ঘটনা নতুন নয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে একই গ্রামের বিজেপির নানুর ৩ নম্বর মণ্ডল সভাপতি রামকৃষ্ণ মণ্ডলের বাড়ির সামনেও সাদা থান, ফুল এবং মিষ্টি রাখার অভিযোগ উঠেছিল। সেই ঘটনাতেও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছিল বিজেপি। আবারও একই ঘটনার পুনরাবৃত্তিতে এলাকায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 সাদা থান, গাঁদার মালা, সঙ্গে ভয়ঙ্কর হুমকি চিঠি! বিজেপি নেতার বাড়িতে কীসের ‘বার্তা’?