Hidden Stories (বাংলা)

মঙ্গলবার থেকেই ময়দানে মমতা-অভিষেক! চালসায় ‘দিদি’, পাথরপ্রতিমায় ‘সেনাপতি’—শুরু তৃণমূলের মেগা প্রচার

বাংলার আসন্ন নির্বাচনী বৈতরণী পার করতে আজ, মঙ্গলবার থেকেই পুরোদমে প্রচারের ময়দানে নামছেন তৃণমূলের দুই শীর্ষ নেতৃত্ব। উত্তরবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দক্ষিণবঙ্গ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়—রাজ্যের দুই প্রান্ত থেকেই শুরু হচ্ছে জোড়াফুলের হেভিওয়েট জনসংযোগ অভিযান। চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার গড়ার লক্ষ্য নিয়ে আজ থেকেই এক মাসের টানা কর্মসূচিতে ব্যস্ত থাকবেন তৃণমূল নেত্রী ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।[TECHTARANGA-POST:7542]নির্বাচনী সফরের শুরুতে উত্তরবঙ্গকেই বরাবর ‘পয়মন্ত’ বলে মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার দুপুরে হেলিকপ্টারে চালসার টিয়াবন হেলিপ্যাডে নামবেন তিনি। সেখান থেকে মেটেলির একটি বেসরকারি হোটেলে বিশ্রাম নিয়ে বিকেল ৪টে নাগাদ যাবেন ‘জ্যোতি আশ্রম ক্যাথলিক চার্চ’-এ। সেখানে স্থানীয় প্রান্তিক মানুষ ও ফাদারদের সঙ্গে সৌজন্য বিনিময় ও জনসংযোগ করবেন তিনি। এরপর বুধবার ময়নগুড়ি থেকে শুরু হবে তাঁর মূল নির্বাচনী জনসভা। উত্তরবঙ্গের তিস্তা-তোর্সা-মহানন্দার অববাহিকা ছুঁয়েই আগামী এক মাস উত্তর থেকে দক্ষিণ—পুরো রাজ্য চষে বেড়াবেন নেত্রী।[TECHTARANGA-POST:7537]অন্যদিকে, আজ থেকেই নিজের জেলা দক্ষিণ ২৪ পরগনা থেকে প্রচারের সুর বাঁধছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর ২টোয় পাথরপ্রতিমা কলেজ গ্রাউন্ডে দলীয় প্রার্থী সমীরকুমার জানার সমর্থনে বড়সড় জনসভা করবেন তিনি। এরপর বুধবার নন্দীগ্রামে কর্মিসভার পাশাপাশি মেদিনীপুরের আরও দুটি কেন্দ্রে প্রচার সারবেন অভিষেক। মাসের শেষ দিন পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লাগাতার সভা করার পরিকল্পনা রয়েছে তাঁর।[TECHTARANGA-POST:7533]তৃণমূলের এবারের প্রচারের মূলে থাকছে গত কয়েক বছরের উন্নয়ন যজ্ঞের খতিয়ান। পাশাপাশি কেন্দ্রের ‘প্রতিহিংসাপরায়ণ’ আচরণ এবং নির্বাচন কমিশনের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের বিরুদ্ধেও সরব হবেন দলের শীর্ষ নেতৃত্ব। বিশেষ করে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংঘাত যে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে, সেই প্রসঙ্গও বারবার উঠে আসবে জনসভাগুলোতে।[TECHTARANGA-POST:7534]আগামী ২৩ এপ্রিল রাজ্যের ১৫২টি আসনে প্রথম দফার ভোটগ্রহণ। তার আগে তৃণমূলের এই মেগা প্রচার অভিযান রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার থেকেই ময়দানে মমতা-অভিষেক! চালসায় ‘দিদি’, পাথরপ্রতিমায় ‘সেনাপতি’—শুরু তৃণমূলের মেগা প্রচার

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার