খড়্গপুরের এক সভা থেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, প্রকৃত প্রাপকদেরই এই প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়া হবে। যাঁদের প্রকৃত প্রয়োজন নেই বা যাঁরা ভুল তথ্য দিয়ে সরকারি সুবিধা নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।[TECHTARANGA-POST:9617]দিলীপ ঘোষ বলেন, অন্নপূর্ণা যোজনার আবেদনপত্রে পরিবারের সদস্যদের আয়, সম্পত্তি ও ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য চাওয়া হচ্ছে। এই তথ্য যাচাই করেই সিদ্ধান্ত নেওয়া হবে কারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। তাঁর কথায়, এই প্রকল্প কোনও বিলাসিতা বা ব্যক্তিগত খরচের জন্য নয়, বরং আর্থিকভাবে প্রয়োজনীয় মানুষের পাশে দাঁড়ানোর জন্য।[TECHTARANGA-POST:9614]একই সঙ্গে তিনি অভিযোগ করেন, অতীতে অনেক অযোগ্য ব্যক্তি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়েছেন। এমন ঘটনা ফের প্রমাণিত হলে সেই টাকা সুদ-সহ ফেরত নেওয়া হতে পারে বলেও সতর্ক করেন তিনি।[TECHTARANGA-POST:9604]বর্তমানে রাজ্যের বিভিন্ন এলাকায় অন্নপূর্ণা যোজনার জন্য নাম নথিভুক্তকরণ চলছে। দিলীপ ঘোষ জানান, আবেদন প্রক্রিয়া প্রায় তিন মাস চলবে। তাই সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে ধীরে সুস্থে আবেদন করার পরামর্শ দেন তিনি। তাঁর দাবি, যাচাইয়ের পর অযোগ্যদের বাদ দিয়ে প্রকৃত সুবিধাভোগীদের নাম অন্তর্ভুক্ত করা হবে।[TECHTARANGA-POST:9599]এদিকে অন্নপূর্ণা যোজনা নিয়ে মানুষের মধ্যে কোনও বিভ্রান্তি না থাকে, সেই লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে সাহায্য করার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আবেদনপত্র পূরণে সমস্যা হলে সরকারি কর্মীরা সরাসরি বাড়িতে গিয়ে সহায়তা করবেন। এছাড়াও তিনি দাবি করেন, সরকারের লক্ষ্য হল প্রকৃত উপভোক্তাদের হাতে দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার