Hidden Stories (বাংলা)

পিছিয়ে গেল ডিএ মামলা, ভোটের রেজাল্টের দু'দিন পরই পরবর্তী শুনানি! তৃণমূলের সুপ্রিম স্বস্তি?

নয়াদিল্লি: রাজ্য রাজনীতিতে যখন বিধানসভা নির্বাচনের পারদ তুঙ্গে, ঠিক তখনই সুপ্রিম কোর্টে মহার্ঘ্য ভাতা বা ডিএ মামলায় বড়সড় স্বস্তি পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বুধবার শীর্ষ আদালতে এই মামলার শুনানি থাকলেও তা পিছিয়ে গেল আগামী ৬ মে পর্যন্ত। তাৎপর্যপূর্ণ বিষয় হল, আগামী ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। অর্থাৎ, ভোটের ফলপ্রকাশের ঠিক দুদিন পর ডিএ মামলার পরবর্তী শুনাানি হবে। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের ঠিক আগে আদালত কড়া কোনও নির্দেশ দিলে তৃণমূল বড়সড় ধাক্কা খেতে পারত, যা আপাতত এড়ানো গেল।[TECHTARANGA-POST:8014]এদিন শুনানিতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল দাবি করেন, আদালতের নির্দেশ মেনে ইতিমধ‍্যেই রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ বাবদ ৬,০০০ কোটি টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চকে রাজ্য জানায়, সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া বিশেষ কমিটির সুপারিশ মেনেই কাজ করছে নবান্ন। বকেয়া ২৫ শতাংশের প্রথম কিস্তি ৩১ মার্চের মধ্যে দেওয়া হয়েছে বলেও আদালতকে আশ্বস্ত করে সরকার পক্ষ।[TECHTARANGA-POST:8008]যদিও ডিএ আন্দোলনকারীদের অভিযোগ ছিল, রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করছে। আজ যদি শীর্ষ আদালত রাজ্যের বিরুদ্ধে কোনো কঠোর অবস্থান নিত বা বকেয়া মেটানোর জন্য কোনও ডেডলাইন বেঁধে দিত, তাহলে ভোটের ময়দানে বিরোধীদের হাতে বড় অস্ত্র চলে আসত। কিন্তু, শুনানি ৬ মে মাসে পিছিয়ে যাওয়ায় ৪ মে-র অগ্নিপরীক্ষার আগে সেই অস্বস্তি থেকে আপাতত মুক্তি পেল শাসকদল।[TECHTARANGA-POST:7997]অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটি এপ্রিলের শেষে এই বিষয়ে তাদের চূড়ান্ত রিপোর্ট পেশ করবে। রাজ্য আদালতকে অনুরোধ জানায়, ওই রিপোর্ট না আসা পর্যন্ত শুনানি মুলতুবি রাখতে। সেই আর্জিতে আদালত সম্মতি দেওয়ায় এখন সব নজর ৬ মে-র দিকে।

পিছিয়ে গেল ডিএ মামলা, ভোটের রেজাল্টের দু'দিন পরই পরবর্তী শুনানি! তৃণমূলের সুপ্রিম স্বস্তি?

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার