মোদী এখন ‘গব্বর সিং’! আমজনতাকে সোনা কিনতে বারণ করায় কেন মেজাজ হারালেন প্রকাশ রাজ?
হায়দরাবাদ: জ্বালানি সাশ্রয় থেকে শুরু করে সোনা কেনা এমনকী বিদেশযাত্রায় রাশ — মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন নিদান নিয়ে এবার দেশজুড়ে শুরু হয়েছে তোলপাড়। আর, এই ইস্যুতেই প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ শানালেন দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ। মোদী সরকারকে ‘গব্বর সিং’-এর সঙ্গে তুলনা করে তিনি সাফ জানালেন, দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে এখন সাধারণ মানুষের উপর ত্যাগের বোঝা চাপাচ্ছেন প্রধানমন্ত্রী।[TECHTARANGA-POST:9035]সম্প্রতি হায়দরাবাদের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী দেশবাসীকে জ্বালানি ব্যবহারে অত্যন্ত সংযমী হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, দেশপ্রেম মানে কেবল সীমান্তে জীবন দেওয়া নয়, বরং দায়িত্বশীল নাগরিক হওয়া। পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাবে জ্বালানি সঙ্কট বাড়তে পারে। তাই, ব্যক্তিগত গাড়ির বদলে মেট্রো বা গণপরিবহণ ব্যবহারের আর্জি জানান তিনি। শুধু তাই নয়, আগামী একবছর বিদেশ ভ্রমণ, বিদেশে গিয়ে বিয়ে এবং সোনা কেনাতেও রাশ টানার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। ভারতের মতো দেশে যেখানে সোনা সামাজিক রীতির অবিচ্ছেদ্য অংশ, সেখানে প্রধানমন্ত্রীর এই নিদান ঘিরে বিশেষজ্ঞ মহলেও শুরু হয়েছে কানাঘুষো।[TECHTARANGA-POST:9034]প্রকাশ রাজ বরাবরই কট্টর বিজেপিবিরোধী হিসাবে পরিচিত। মোদীর এই নতুন বার্তার প্রেক্ষিতে পুরনো নোটবন্দি এবং কোভিডের সময় ‘থালা বাজানো’র প্রসঙ্গ টেনে আনেন তিনি। অভিনেতার দাবি, "নোটবন্দির মাধ্যমে আপনি অর্থনীতি ধ্বংস করেছেন। ২ কোটি চাকরি বা প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকার মতো কেবল ‘জুমলা’ বা ফাঁকা বুলি শুনিয়েছেন। কৃষকদের প্রতারণা করেছেন।"[TECHTARANGA-POST:9033]এখানেই শেষ নয়, প্রকাশ রাজ আরও যোগ করেন, "সাধারণ মানুষের কাছ থেকে গব্বর সিংয়ের মতো কর আদায় করেছেন আর নিজের ধনী বন্ধুদের কর মকুব করেছেন। এখন নিজের ব্যর্থতা ঢাকতে আমজনতাকে ত্যাগের কথা বলছেন। এই সত্যটা সবার বোঝা উচিত।"[TECHTARANGA-POST:9030]প্রকাশ রাজের এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বাদানুবাদ। একাংশ তাঁকে ‘কংগ্রেসের হাতের পুতুল’ বলে কটাক্ষ করলেও, অন্য অংশ অর্থনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ কেউ আবার অভিনেতাকে মনে করিয়ে দিয়েছেন, মোদী কেবল অপচয় বন্ধ করে সুন্দর ভবিষ্যৎ গড়ার কথা বলেছেন।