Hidden Stories (বাংলা)

প্রসেনজিতের বাড়িতে অমিত শাহ, চব্বিশ ঘণ্টা পর ফাঁস হলো আসল রহস্য

কলকাতা: টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গড় গড়িয়াহাটের বাসভবন ‘উৎসব’-এ সোমবার বিকেলে আচমকাই হাজির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। দুই হেভিওয়েটের এই হাই-প্রোফাইল সাক্ষাৎ ঘিরে গত চব্বিশ ঘণ্টায় রাজ্য রাজনীতি ও টলিপাড়ায় জল্পনা তুঙ্গে উঠেছিল। তবে ঠিক কী কারণে প্রসেনজিতের ড্রয়িংরুমে বৈঠক করলেন শাহ, তা নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, চব্বিশ ঘণ্টা পার হতেই খোদ স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই সেই রহস্যের উন্মোচন করলেন।বারুইপুর কাণ্ডে মুখ খুললেন অগ্নিমিত্রা পলপ্রথমে শোনা গিয়েছিল, বুম্বাদার আমন্ত্রণ রক্ষা করতেই শাহের এই ঝটিকা সফর। তবে জল্পনার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় প্রসেনজিতের সঙ্গে ছবি পোস্ট করে আসল কারণ স্পষ্ট করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও প্রসেনজিৎকে পাশে নিয়ে শাহ লিখেছেন যে, বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও লেখক শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়জির বাসভবনে কিছুক্ষণ সময় কাটিয়েছেন তিনি। একই সঙ্গে শাহ স্পষ্ট জানান, গত ১২ বছরে মোদী সরকারের ‘বিশেষ জনসংযোগ অভিযান’-এর ঐতিহাসিক সাফল্য সম্পর্কে অভিনেতাকে অবহিত করতেই এই বৈঠক। শাহের উপহার দেওয়া বই ও আন্তরিকতায় আপ্লুত প্রসেনজিৎও পাল্টা পোস্টে নিজের আবেগ ধরে রাখতে পারেননি। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লিখেছেন, অমিত শাহজিকে নিজের বাড়িতে স্বাগত জানাতে পেরে তিনি গর্বিত এবং এই কাটানো সময় তাঁর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।[TECHTARANGA-POST:10672]স্বরাষ্ট্রমন্ত্রীর এই সৌজন্যের নিদর্শনকে সযত্নে লালন করার কথা বললেও, প্রসেনজিতের পদ্ম-শিবিরে যোগ দেওয়ার জল্পনা কিন্তু পুরোপুরি উড়িয়ে দিতে পারছে না রাজনৈতিক মহল। এর আগেও ভোটের আবহে সুকান্ত মজুমদার কিংবা শমীক ভট্টাচার্যের মতো বিজেপি শীর্ষ নেতৃত্ব প্রসেনজিতের বাড়িতে গিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করে এসেছেন। বিশেষ করে চলতি বছরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ‘পদ্মশ্রী’ সম্মান পাওয়ার পর থেকেই গেরুয়া শিবিরের নেতাদের তাঁর বাসভবনে যাতায়াত লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। এমনকি নির্বাচনে তাঁর প্রার্থী হওয়া নিয়েও রাজনীতির অন্দরে কম ফিসফাস হয়নি। যদিও অভিনেতা ও বিজেপি নেতৃত্ব— উভয় পক্ষই বারবার একে স্রেফ ‘সৌজন্য সাক্ষাৎ’ বলে দাবি করে আসছেন, তবে শাহী সাক্ষাতের পর পর্দার ‘ইন্ডাস্ট্রি’র রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে চর্চা শুরু হয়ে গেল।

প্রসেনজিতের বাড়িতে অমিত শাহ, চব্বিশ ঘণ্টা পর ফাঁস হলো আসল রহস্য

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার