ছুটির দিনেও থামবে না সরকারি কাজ! স্কেলিটন স্টাফ রাখার নির্দেশ রাজ্যের
ছুটির দিনেও যাতে সরকারি কাজকর্মে কোনও বিঘ্ন না ঘটে, সেই জন্য নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। শনিবার, রবিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনেও অফিসে রোস্টার অনুযায়ী ন্যূনতম কর্মী বা ‘স্কেলিটন স্টাফ’ উপস্থিত রাখা বাধ্যতামূলক করা হয়েছে।[TECHTARANGA-POST:10304]উত্তরবঙ্গে বৃষ্টির তাণ্ডব! ধসের জেরে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক বৃহস্পতিবার রাজ্যের ‘পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস’ (P&AR) দপ্তরের তরফে এই নির্দেশিকা জারি করা হয়। নির্দেশিকায় জানানো হয়েছে, শনি ও রবিবার এবং ছুটির দিনগুলিতেও সরকারি দফতরের নির্দিষ্ট সেলগুলিতে রোস্টার অনুযায়ী কর্মীদের উপস্থিত থাকতে হবে। সরকারি আধিকারিকরা অনেক সময় ছুটির দিনেও প্রশাসনিক দায়িত্ব সামলান। সেই পরিস্থিতিতে জরুরি কাজে দ্রুত সহায়তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে নির্দেশিকায়। প্রয়োজনে উচ্চপদস্থ কর্তৃপক্ষকে দ্রুত সহায়তা দেওয়ার জন্য পর্যাপ্ত কর্মী যেন উপস্থিত থাকেন, সেটাই মূল লক্ষ্য।[TECHTARANGA-POST:10302]সরকারের মতে, এই ব্যবস্থা চালু হলে জরুরি প্রশাসনিক কাজ আর আটকে থাকবে না। গুরুত্বপূর্ণ ফাইল ও সিদ্ধান্ত দ্রুত এগোবে, ফলে সাধারণ মানুষের পরিষেবাও আরও দ্রুত মিলবে। ওয়াকিবহাল মহলের মতে, আগে ছুটির দিনে ফাইল আটকে থাকায় প্রশাসনিক কাজের গতি কমত। নতুন নিয়মে সেই সমস্যা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।