অভিযোগ জানাবেন সরাসরি পুরমন্ত্রীকে! ৪ জুলাই থেকে শুরু ‘মুখোমুখি’ উদ্যোগ
পুর পরিষেবা সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধানে নতুন উদ্যোগ নিল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর। ‘মুখোমুখি’ নামে এই বিশেষ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ এবার সরাসরি তাঁদের অভিযোগ জানাতে পারবেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে। আগামী ৪ জুলাই কলকাতা পুরসভা এলাকা দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে।[TECHTARANGA-POST:10318]আসানসোলে ইসিএলের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই উদ্যোগের কথা ঘোষণা করেন মন্ত্রী। তিনি জানান, প্রথম পর্যায়ে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (কেএমসি) এলাকার বাসিন্দাদের জন্য প্রতি শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ফোন লাইন খোলা থাকবে।[TECHTARANGA-POST:10317] পর্যায়ক্রমে আসানসোল, শিলিগুড়ি, হাওড়া, বিধাননগর এবং চন্দননগর-সহ রাজ্যের অন্যান্য পুরনিগম এলাকাতেও নির্দিষ্ট দিন ও সময়ে এই পরিষেবা চালু করা হবে। মন্ত্রী জানান, নির্ধারিত সময়ে তিনি নিজে কলকাতার দপ্তরে উপস্থিত থাকবেন। তাঁর সঙ্গে সংশ্লিষ্ট পুরনিগমের আধিকারিকরাও থাকবেন, যাতে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় পদক্ষেপ করা যায়। শুধুমাত্র দূরত্বের কারণে শিলিগুড়ি পুরনিগমের আধিকারিকরা অনলাইনে যুক্ত থাকবেন।উত্তরবঙ্গে রেড অ্যালার্ট, দক্ষিণে বাড়বে ভ্যাপসা গরম : আবহাওয়া দপ্তরের নতুন পূর্বাভাস[TECHTARANGA-POST:10289]এই লাইভ সেশনে নাগরিকরা জল, রাস্তা, নিকাশি কিংবা অন্য যে কোনও পুর পরিষেবা সংক্রান্ত সমস্যার কথা সরাসরি জানাতে পারবেন। অভিযোগ নথিভুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আবেদনকারীকে এসএমএস পাঠিয়ে তা জানানো হবে। শুধু তাই নয়, সমস্যার সম্পূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত অভিযোগের ফলো-আপ চলবে বলেও আশ্বাস দিয়েছেন পুরমন্ত্রী। জনসাধারণ ও প্রশাসনের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধি, স্বচ্ছতা বজায় রাখা এবং দ্রুত পরিষেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অগ্নিমিত্রা পাল।