Hidden Stories (বাংলা)

এক ছাদের তলায় সমস্ত সরকারি পরিষেবা! আজ থেকেই রাজ্যজুড়ে শুরু হচ্ছে ‘জনকল্যাণ শিবির’, জানুন কোথায় কী সুবিধা পাবেন!

কলকাতা: সাধারণ মানুষের কাছে সরকারি সুযোগ-সুবিধা আরও সহজে এবং দ্রুততম উপায়ে পৌঁছে দিতে এক বিরাট ও নজিরবিহীন পদক্ষেপ করল নবান্ন। রাজ্যে নতুন বিজেপি সরকার গঠনের পর এই প্রথম এত বড় মাপের কোনও জনমুখী কর্মসূচির সূচনা হতে চলেছে। আজ, সোমবার থেকেই পশ্চিমবঙ্গজুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী ‘জনকল্যাণ শিবির’। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, বিগত তৃণমূল সরকারের ‘দুয়ারে সরকার’ কর্মসূচির আদলেই এই নতুন মেগা উদ্যোগের পরিকল্পনা সাজিয়েছে বর্তমান প্রশাসন। এই শিবিরের মূল লক্ষ্যই হলো, একই ছাদের তলায় রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের সুবিধা এনে দেওয়া, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং সরাসরি আমজনতার কাছ থেকে নতুন আবেদনপত্র গ্রহণ করা। সোমবার থেকে শুরু হয়ে আগামী বুধবার পর্যন্ত রাজ্যের প্রতিটি জেলা ও ব্লক স্তরে এই বিশেষ শিবিরগুলির আয়োজন করা হচ্ছে।[TECHTARANGA-POST:9957]নবান্ন সূত্রে জানা গিয়েছে, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, আর্থিক সহায়তা কিংবা সামাজিক সুরক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রে যাঁরা এখনও পর্যন্ত কোনও সরকারি সুবিধা পাননি বা সঠিক তথ্যের অভাবে বঞ্চিত ছিলেন, তাঁরা সরাসরি এই শিবিরে এসে আবেদন করতে পারবেন। প্রতিটি শিবিরে সংশ্লিষ্ট সমস্ত সরকারি দফতরের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন, যাতে আবেদন গ্রহণ ও প্রাথমিক যাচাইয়ের কাজ অনলাইনেই দ্রুত সম্পন্ন করা যায়। এই শিবিরগুলি থেকে সাধারণ মানুষ ‘আয়ুষ্মান ভারত’ স্বাস্থ্যবিমা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, জমির রেকর্ড মিউটেশন, পাট্টার আবেদন এবং সিএএ (CAA)-র অধীনে আবেদন করার সুযোগ পাবেন। এছাড়া ই-শ্রম, পিএম শ্রম যোগী মানধন, সুকন্যা সমৃদ্ধি যোজনা, কন্যাশ্রী, পিএম কিসান সম্মান নিধি, কিসান ক্রেডিট কার্ড, জনধন যোজনা, অটল পেনশন এবং পিএম উজ্জ্বলা যোজনার মতো একাধিক জনমুখী প্রকল্পের ফর্ম এখানে জমা নেওয়া হবে। এই মেগা কর্মসূচি সফল করতে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে রয়েছে এবং তদারকির জন্য রবিবারই জেলায় জেলায় পৌঁছে গিয়েছেন সিনিয়র আইএএস আধিকারিকরা।

এক ছাদের তলায় সমস্ত সরকারি পরিষেবা! আজ থেকেই রাজ্যজুড়ে শুরু হচ্ছে ‘জনকল্যাণ শিবির’, জানুন কোথায় কী সুবিধা পাবেন!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার