রাহুলের মৃত্যুর ২২ দিন পর মুখ খুললেন শ্বেতা? ফ্যান পেজের পোস্টে কীসের ইঙ্গিত!
কলকাতা: গত ২৯ মার্চ তালসারিতে শুটিং করতে গিয়ে সমুদ্রের নোনা জলে তলিয়ে গিয়েছিলেন তরুণ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সেই অভিশপ্ত ঘটনার ২২ দিন কেটে গেলেও টলিপাড়ার অন্দরে শোক আর রহস্যের মেঘ এখনও কাটেনি। রাহুলের মৃত্যুর পর থেকেই কাঠগড়ায় তোলা হয়েছিল তাঁর সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্রকে। দীর্ঘ নীরবতা ভেঙে এবার শ্বেতার ফ্যান পেজ থেকে এক ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন গুঞ্জন।[TECHTARANGA-POST:8230]সাদা সালোয়ার কামিজ আর গোল চশমায় গালে হাত দিয়ে বসে থাকা একটি ছবি পোস্ট করা হয়েছে শ্বেতার ফ্যান পেজ থেকে। ছবির ক্যাপশনে লেখা, “তোমার অনুমতি ছাড়া কেউ তোমাকে হীনম্মন্য বোধ করাতে বা নীচু দেখাতে পারবে না।” এই বার্তার মাধ্যমেই কি শ্বেতা তাঁর সমালোচকদের জবাব দিলেন? এমনটাই মনে করছেন নেটিজেনদের একাংশ। শুধু তাই নয়, প্রোফাইল পিকচার বদলে পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে থাকা এক উদাসীন শ্বেতার ছবিও দেওয়া হয়েছে সেখানে।উল্লেখ্য, ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং চলাকালীন রাহুলের মৃত্যুর ঘটনায় ওড়িশা ও কলকাতা পুলিশ যৌথভাবে তদন্ত চালাচ্ছে। একই শটে থেকেও শ্বেতা কীভাবে বেঁচে ফিরলেন আর রাহুল কেন পারলেন না - এই প্রশ্নে বিদ্ধ হতে হয়েছে অভিনেত্রীকে। যদিও এই কঠিন সময়ে শ্বেতার পাশে দাঁড়িয়েছেন তাঁর ‘ধুলোকণা’র সহ-অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। তিনি স্পষ্ট জানিয়েছেন, “শ্বেতার শিরদাঁড়া খুব শক্ত, যা বলার ও ঠিক সময়ে আইনের কাছে বলবে।”[TECHTARANGA-POST:8226]ছবির কমেন্ট বক্সে নেটাগরিকদের দাবি একটাই, রাহুলের পরিবার যেন সঠিক বিচার পায়। ওই দিন ঠিক কী ঘটেছিল, সেই সত্যিটা শ্বেতা কেন আড়াল করছেন, সেই প্রশ্নও তুলেছেন অনেকে। ২২ দিন পর শ্বেতার এই ‘ইঙ্গিতপূর্ণ’ পোস্ট কি রাহুলের মৃত্যুরহস্যের জট খুলতে সাহায্য করবে, নাকি এটি কেবল আত্মরক্ষার ঢাল - উত্তর খুঁজছে অনুরাগী মহল।