Hidden Stories (বাংলা)

রবিবার চরম ভোগান্তির আশঙ্কা! হাওড়া ডিভিশনে বাতিল ৫০টি লোকাল ট্রেন, দেখে নিন তালিকা

কলকাতা: রেলযাত্রীদের জন্য দুঃসংবাদ। রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামিকাল, রবিবার হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় দীর্ঘ সময় ট্রাফিক ব্লক থাকবে। এর জেরে শিয়ালদহ ও হাওড়া মিলিয়ে প্রায় ৫০টি লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। ফলে ছুটির দিনেও ব্যাপক ভোগান্তিতে পড়ার আশঙ্কা করছেন সাধারণ যাত্রীরা।[TECHTARANGA-POST:7436]রেল সূত্রে খবর, রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাওড়া ডিভিশনের একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে লাইনের কাজ চলবে। কোন্নগর-উত্তরপাড়া, ভদ্রেশ্বর-শ্যাওড়াফুলি, খন্যান-পাণ্ডুয়া, ডানকুনি-সিসিএল, বারুইপাড়া এবং হাওড়া-বর্ধমান কর্ড ও মেন লাইনের বিভিন্ন অংশে ৩ ঘণ্টা করে ব্লক নেওয়া হয়েছে। এছাড়া, জিরাট-গুপ্তিপাড়া এবং ধাত্রীগ্রাম-সমুদ্রগড় শাখাতেও কাজ চলবে।কোন কোন ট্রেন বাতিল? (২২.০৩.২০২৬)রেলের পক্ষ থেকে যে তালিকা দেওয়া হয়েছে, তার মধ্যে প্রধান ট্রেনগুলি হল:[TECHTARANGA-POST:7467]হাওড়া থেকে বাতিল: হাওড়া-চন্দনপুর (৩৬০৩১, ৩৬০৩৩), হাওড়া-বর্ধমান কর্ড (৩৬৮২১, ৩৬৮২৩, ৩৬৮২৯), হাওড়া-কাটোয়া (৩৭৯১৫), হাওড়া-ব্যান্ডেল (৩৭২২৯, ৩৭২৩১, ৩৭২৩৫, ৩৭২৩৯, ৩৭২৪৩, ৩৭২৪৯), হাওড়া-বর্ধমান মেইন (৩৭৮২৭), হাওড়া-পান্ডুয়া (৩৭৬১১), হাওড়া-শেওড়াফুলি (৩৭০৫৫) এবং হাওড়া-মেমারী গ্যালপিং (৩৭৬৫১)।[TECHTARANGA-POST:7463]ব্যান্ডেল ও কাটোয়া থেকে: ব্যান্ডেল-হাওড়া (৩৭২৩৬, ৩৭২৪০, ৩৭২৪২, ৩৭২৪৬, ৩৭২৪৮, ৩৭২৫০), ব্যান্ডেল-কাটোয়া (৩৭৭৪৯), কাটোয়া-হাওড়া (৩৭৯২৪), কাটোয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার (৫৩০০৯) এবং কাটোয়া-রামপুরহাট এমইএমইউ (৬৩০০৭)।[TECHTARANGA-POST:7461]বর্ধমান ও শিয়ালদহ থেকে: বর্ধমান-হাওড়া (৩৭৮৩৪, ৩৬৮২৪, ৩৬৮২৬, ৩৬৮৩৪), বর্ধমান-শিয়ালদহ (৩১১৫২), শিয়ালদহ-বর্ধমান (৩১১৫১), শিয়ালদহ-ডানকুনি (৩২২৩৩, ৩২২৩৫) এবং ডানকুনি-শিয়ালদহ (৩২২৩৪, ৩২২৩৬)।[TECHTARANGA-POST:7465]ট্রাফিক ব্লকের সময়সীমা (প্রধান শাখাগুলি):কোন্নগর-উত্তরপাড়া: দুপুর ১২টা - ৩টে (ডাউন মেইন লাইন)খন্যান-পাণ্ডুয়া: সকাল ১০টা ৪৫ - দুপুর ১টা ৪৫ (ডাউন মেইন লাইন)[TECHTARANGA-POST:7466]হাওড়া-বর্ধমান কর্ড: জৌগ্রাম-মসাগ্রাম ও বারুইপাড়া শাখায় সকাল ১০টা ৪০ থেকে দুপুর ২টো ১৫ পর্যন্ত ধাপে ধাপে ব্লক।[TECHTARANGA-POST:7464]ব্যান্ডেল-কাটোয়া: সকাল ১০টা ২০ থেকে দুপুর ১টা ২০ পর্যন্ত।[TECHTARANGA-POST:7475]দীর্ঘ তালিকার এই ট্রেন বাতিলের জেরে বিকল্প যাতায়াতের পরিকল্পনা সেরে রাখার পরামর্শ দিয়েছে রেল। পরিস্থিতি স্বাভাবিক হতে রবিবার বিকেল গড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

রবিবার চরম ভোগান্তির আশঙ্কা! হাওড়া ডিভিশনে বাতিল ৫০টি লোকাল ট্রেন, দেখে নিন তালিকা

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার