Hidden Stories (বাংলা)

বুধেও দক্ষিণবঙ্গে বৃষ্টির তাণ্ডব, সাথে ৭০-৮০ কিমি বেগে ঝোড়ো হাওয়া! কবে দেখা মিলবে রোদের?

কলকাতা:  গত কয়েকদিন ধরে রাজ্যের আবহাওয়ায় যে অস্থিরতা শুরু হয়েছে, বুধবার তার তীব্রতা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা এবং বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণাবর্তের জোড়া ফলায় ভাসতে চলেছে বাংলা। সকাল থেকেই আকাশের মুখভার, আর বেলা গড়াতেই বীরভূম, বাঁকুড়া, দুই বর্ধমান, হুগলি, হাওড়া এবং উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে শক্তিশালী ঝোড়ো হাওয়া।[TECHTARANGA-POST:7891]দুর্যোগের হাত থেকে রেহাই পাচ্ছে না উত্তরবঙ্গও। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে এদিন অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মালদহ ও দুই দিনাজপুরেও রয়েছে প্রবল ঝড়-বৃষ্টির আশঙ্কা। আবহাওয়াবিদদের মতে, বুধ ও বৃহস্পতিবার— এই দুদিন গোটা রাজ্যেই প্রাকৃতিক দুর্যোগ চরমে থাকবে। বিশেষ প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। তবে স্বস্তির খবর এই যে, আগামী শুক্রবার থেকে আবহাওয়ার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে।[TECHTARANGA-POST:7887]

বুধেও দক্ষিণবঙ্গে বৃষ্টির তাণ্ডব, সাথে ৭০-৮০ কিমি বেগে ঝোড়ো হাওয়া! কবে দেখা মিলবে রোদের?

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার