ফিরহাদের বিরুদ্ধে বিজেপির বাজি রাকেশই! জামিন পেতেই কলকাতা বন্দরে প্রার্থী ঘোষণা পদ্মশিবিরের
কলকাতা: সব জল্পনার অবসান ঘটিয়ে কলকাতা বন্দর কেন্দ্রে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে রাকেশ সিংহকেই লড়াইয়ে নামাল বিজেপি। দীর্ঘ সময় ধরে এই একটি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা বাকি রেখেছিল বিজেপি। সোমবার কলকাতা হাই কোর্ট থেকে রাকেশের অন্তর্বর্তী জামিন মঞ্জুর হওয়ার পরই সম্ভাবনা জোরালো হয়েছিল। বুধবার সেই জল্পনাতেই সিলমোহর দিয়ে প্রার্থীতালিকা সম্পূর্ণ করল গেরুয়া শিবির।[TECHTARANGA-POST:7893]২০২৫ সালের সেপ্টেম্বর মাসে কংগ্রেস দফতরে ভাঙচুর ও ‘আপত্তিকর মন্তব্যের’ অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন রাকেশ সিংহ। দীর্ঘ ১৬৩ দিন জেলবন্দি থাকার পর অবশেষে সোমবার মুক্তি পান তিনি। জামিন পাওয়ার পরই সমাজমাধ্যমে তাঁর পোস্ট ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গাড়িতে বসা ছবি দিয়ে তিনি লিখেছিলেন, ‘সত্যের জয় হয়েছে’। তাঁর দাবি, তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে ১৬টি ‘মিথ্যা মামলা’ করা হয়েছিল, যার আইনি লড়াইয়ে তিনি জয়ী হয়েছেন।[TECHTARANGA-POST:7889]কলকাতা বন্দর কেন্দ্রটি দীর্ঘকাল ধরেই ফিরহাদ হাকিমের শক্ত ঘাঁটি। তবে রাকেশ সিংহ প্রার্থী হওয়ায় এবার লড়াই যে বেশ ‘রঙিন’ হতে চলেছে, তা বলাই বাহুল্য। জামিন পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই প্রার্থী হয়ে রাকেশ সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছেন তৃণমূল শিবিরের দিকে। রাজনৈতিক মহলের মতে, কারাদণ্ড এবং আইনি লড়াইকে নির্বাচনী হাতিয়ার করেই এই কেন্দ্রে বাজিমাত করতে চাইছে বিজেপি। এখন দেখার, কলকাতা বন্দরের ভোটাররা শেষ পর্যন্ত কার পাল্লা ভারী করেন।[TECHTARANGA-POST:7888]