Hidden Stories (বাংলা)

Rejinagar Bypoll: রেজিনগরে ধরাশায়ী হতেই বিদায়ের ঘণ্টা! ভোট হেরে একী বিস্ফোরক ঘোষণা হুমায়ুন কবীরের?

মুর্শিদাবাদ: উপনির্বাচনে রেজিনগরের হাইভোল্টেজ কেন্দ্রে ছেলে গোলাম নবী আজাদ পরাজিত হতেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর। সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে বিজেপি প্রার্থী ক্রমশ ব্যবধান বাড়িয়ে জয় ছিনিয়ে নেওয়ার পরপরই চরম বিষাদে কার্যত দেশ ছাড়ার ঘোষণা দিলেন এই বিতর্কিত তৃণমূল-প্রাক্তন নেতা। শুক্রবার ভোটগণনার ফলাফল স্পষ্ট হতেই হুমায়ুন সাফ জানিয়ে দিলেন, ২০২৯ সালের পর তিনি আর ভারতে থাকবেন না; পাকাপাকিভাবে ১০ বছরের ভিসা নিয়ে দুবাই পাড়ি দেবেন।রেজিনগরে নিজেদের জয় নিশ্চিত বলে ফলাও করে দাবি করেছিলেন হুমায়ুন। তবে ভোটের দিনই রেজিনগরের ওসি তাঁকে টানা ১২ ঘণ্টা থানায় আটকে রাখেন বলে গুরুতর অভিযোগ আনেন তিনি। থানা থেকে ছাড়া পাওয়ার পরই তাঁর গলা থেকে ঝরে পড়েছিল পরাজয়ের আশঙ্কা। গণনার দিন যত গড়িয়েছে, দেখা গিয়েছে বিজেপি প্রার্থী পদ্ম ফুটিয়ে জয়ের দিকে এগিয়ে চলেছে। ভোটের পরদিন হাউহাউ করে কাঁদতে দেখা গিয়েছিল হুমায়ুনকে। তারপরই দুবাই চলে যাওয়ার কথা সামনে আসায় জল্পনা শুরু হয়েছে—মুর্শিদাবাদে নিজের পায়ের তলার রাজনৈতিক মাটি সরতে দেখেই কি এমন আবেগঘন সিদ্ধান্ত নিচ্ছেন তিনি? নাকি অনুগামীদের সহানুভূতি কুড়োতেই এই বার্তা?[TECHTARANGA-POST:13500]অবশ্য দেশ ছাড়ার আগে নিজের অসমাপ্ত কাজ শেষ করার কথা বলেছেন এই বর্ষীয়ান রাজনৈতিক নেতা। মুর্শিদাবাদে তাঁর উদ্যোগে তৈরি হওয়া বাবরি মসজিদ নিয়ে হুমায়ুন জানান, “এখন আমার প্রধান কাজ বাবরি মসজিদ তৈরি করে দেওয়া। মসজিদের নির্মাণ সম্পন্ন হলেই আমি ১০ বছরের ভিসা নিয়ে দুবাই চলে যাব।” একইসঙ্গে ২০২৯ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার দরজা খোলা রেখে তিনি হুঙ্কার দেন, যদি ওই নির্বাচনে অধীর চৌধুরী দাঁড়ান, তবে তাঁকে দ্বিতীয়বারের জন্য হারিয়ে দিয়েই তিনি দেশ ছাড়বেন।পুলিশি নিষ্ক্রিয়তা ও কারচুপির দিকে আঙুল তুলে ভোটের ফল নিয়ে চরম ক্ষোভ উগরে দিয়েছেন হুমায়ুন। তিনি অভিযোগ করেন, “রেজিনগরের ওসি প্রায় ঘাড়ধাক্কা দিয়ে জোর খাটিয়ে আমাকে থানায় আটকে রেখেছিল, যাতে পুলিশের মদতে ভোট লুট প্রতিরোধ না করতে পারি। আমাকে খাঁচায় পুরে দলীয় কর্মীদের মনোবল ভেঙে দেওয়া হয়েছিল, যাতে অবাধে লুটের কাজ চালানো যায়।” এই অবস্থায় ভোটগণনায় অংশ নেওয়ার কোনো যুক্তি খুঁজে পাননি বলে দাবি আম জনতা উন্নয়ন পার্টির সুপ্রিমোর। রেজিনগরে পদ্ম ফোটার সাথে সাথেই হুমায়ুনের এই ‘দুবাই বৈরাগ্য’ এখন রাজ্য রাজনীতির হট টপিক।

Rejinagar Bypoll: রেজিনগরে ধরাশায়ী হতেই বিদায়ের ঘণ্টা! ভোট হেরে একী বিস্ফোরক ঘোষণা হুমায়ুন কবীরের?