Hidden Stories (বাংলা)

নজিরবিহীন সিদ্ধান্ত! গোটা ফলতা বিধানসভাতেই কি বাতিল হচ্ছে ভোট? গণনা নিয়ে এল বিরাট আপডেট!

ফলতা: বাংলায় নির্বাচনের ইতিহাসে কি তবে নজিরবিহীন কোনও ঘটনা ঘটতে চলেছে? দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভাকেন্দ্র নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে এখন তুমুল তোলপাড় চলছে! কমিশন সূত্রে খবর, ফলতার স্ক্রুটিনিতে একাধিক গুরুতর অসঙ্গতি ধরা পড়ায় গোটা বিধানসভাকেন্দ্র জুড়েই নতুন করে ভোটগ্রহণের (Repolling) নির্দেশ দেওয়া হতে পারে। আর, তেমনটা ঘটলে আগামী ৪ মে বাকি রাজ্যের এই কেন্দ্রের গণনাও স্থগিত রাখা হতে পারে! বদলে রাজ্যের বাকি অংশের ফল ঘোষণার পর ফের ভোট করানো হতে পারে এই কেন্দ্রে। [TECHTARANGA-POST:8676]নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ফলতা থেকে ৩২টি গুরুতর অভিযোগ জমা পড়েছে। কোথাও ইভিএমের বোতামে সেলোটেপ লাগানো ছিল, আবার কোথাও বুথের ভিতর ইভিএমে সুগন্ধি আতর লাগিয়ে দেওয়া হয়েছিল বলে দাবি। সিইও দফতর থেকে ইতিমধ্যেই দিল্লির নির্বাচন সদনে বিস্তারিত রিপোর্ট পাঠানো হয়েছে। নজিরবিহীন এই দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতেই উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছে কমিশন। মনে করা হচ্ছে, স্বচ্ছতা বজায় রাখতে পুরো বিধানসভাতেই ফের ভোটের নির্দেশ আসতে পারে।[TECHTARANGA-POST:8673]এদিকে পুনর্নির্বাচনের জল্পনার মাঝেই শনিবার ফের উত্তপ্ত হয়ে ওঠে ফলতার হাসিমনগর। বিজেপি সমর্থকদের মারধর এবং হুমকি দেওয়ার অভিযোগে জাতীয় সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান গেরুয়া শিবিরের কর্মীরা। তাঁদের সরাসরি অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও শাসকদল এই অভিযোগ অস্বীকার করেছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং কমিশন এই ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করেছে।এদিকে, শনিবার সকাল থেকে মগরাহাট পশ্চিমের ১১টি এবং ডায়মন্ড হারবারের চারটি বুথে পুনর্নির্বাচন চলছে। দুপুর ১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী - মগরাহাট পশ্চিম: ৫৬.৩৩ শতাংশ ভোট পড়েছে।ডায়মন্ড হারবার: ৫৪.৯ শতাংশ ভোট পড়েছে।গড় ভোটদান: ৫৫.৫৭ শতাংশ।[TECHTARANGA-POST:8670]মগরাহাট ও ডায়মন্ড হারবারে শান্তিতে ভোট চললেও, ফলতা নিয়ে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত কী হয়, সেদিকেই তাকিয়ে গোটা রাজনৈতিক মহল। সেক্ষেত্রে যদি ৪ মে এই কেন্দ্রে গণনা বন্ধ থাকে, তাহলে পুনর্নির্বাচনের পর ফলতার ফলাফল আলাদাভাবে পরে ঘোষণা করা হতে পারে।

নজিরবিহীন সিদ্ধান্ত! গোটা ফলতা বিধানসভাতেই কি বাতিল হচ্ছে ভোট? গণনা নিয়ে এল বিরাট আপডেট!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার