Hidden Stories (বাংলা)

৫০ বিধায়কের সই করা ‘গোপন’ নথি নিয়ে বিধানসভায় ঋতব্রত! আজই কি ভাঙছে মমতার দল, তৈরি হচ্ছে নতুন তৃণমূল?

কলকাতা: সব জল্পনা উস্কে দিয়ে তবে কি এবার আক্ষরিক অর্থেই ভাঙনের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি মূল তৃণমূল কংগ্রেস? বেশ কিছুদিন ধরে বাংলার রাজনৈতিক মহলে যে আশঙ্কার মেঘ জমছিল, মঙ্গলবার যেন তা বাস্তবায়নের দিকে আরও একধাপ এগিয়ে গেল। তৃণমূল থেকে সদ্য বহিষ্কৃত নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এক নাটকীয় পদক্ষেপে এখন কাঁপছে রাজ্য রাজনীতি। [TECHTARANGA-POST:9680]একদিকে যখন দলের অন্দরে তৈরি হওয়া নজিরবিহীন সংকট সামলে নতুন করে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আজই রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই একগুচ্ছ অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ ‘গোপন’ নথি বগলে নিয়ে সরাসরি বিধানসভায় পৌঁছে গেলেন ঋতব্রত। আর তাঁর এই বিধানসভা যাত্রা ঘিরেই এখন জোর গুঞ্জন— তবে কি আজই জন্ম নিতে চলেছে কোনো ‘নতুন তৃণমূল’?[TECHTARANGA-POST:9691]বিধানসভা সূত্রে খবর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাতের ওই গোপন নথিতে নাকি রয়েছে তৃণমূলের প্রায় ৫০ জন বর্তমান বিধায়কের সই সংবলিত একটি বিশেষ চিঠি। যা তিনি বিধানসভার স্পিকারের দপ্তরে জমা দিতে এসেছেন। যদিও আজ এক আকস্মিক রাজনৈতিক ডেভলপমেন্টের কারণে স্পিকার নিজে বিধানসভায় উপস্থিত নেই, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে জরুরি তলবে তাঁকেও হঠাৎ দিল্লি উড়ে যেতে হয়েছে। তবে স্পিকারের অনুপস্থিতিতেও দমে না গিয়ে ঋতব্রত ওই ৫০ বিধায়কের সই করা চিঠিটি বিধানসভার সচিবের কাছে জমা দিতে চলেছেন বলে সূত্রের খবর। জানা যাচ্ছে, এই চিঠিতেই দাবি করা হয়েছে যে তৃণমূলের নাম এবং আসল ‘জোড়াফুল’ প্রতীকের আইনি মালিক নাকি ওরাই, মমতা বন্দ্যোপাধ্যায় নন! অর্থাৎ শরদ পাওয়ার বা উদ্ধব ঠাকরের মতো পরিস্থিতি এবার তৈরি হতে চলেছে খোদ বাংলায়।[TECHTARANGA-POST:9680]এই হাইভোল্টেজ জল্পনার আগুনে ঘি ঢেলেছেন রাজ্যের মন্ত্রী তাপস রায়। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি অত্যন্ত ইঙ্গিতপূর্ণ ও বিস্ফোরক পোস্ট করে তিনি লিখেছেন, “তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার! একদম মহারাষ্ট্রের মতন অবস্থা হলো তৃণমূলের। বিধানসভার স্পিকারের কাছে প্রায় ৫০ জন টিএমসি (TMC) বিধায়ক নিয়ে পৌঁছে গেছে ঋতব্রত। খেলা হবে।” মন্ত্রীর এই পোস্টের পর রাজনৈতিক মহলে আর বুঝতে বাকি নেই যে, তৃণমূলের অন্দরে ভাঙন কোন মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর যেভাবে একের পর এক বিধায়ক দল ছাড়ার বা বিদ্রোহ করার প্রস্তুতি নিচ্ছেন, তাতে মমতার দলের অস্তিত্বই এখন বড়সড় সংকটে। এখন দেখার, এই ৫০ বিধায়কের চিঠি জমা পড়ার পর নির্বাচন কমিশন ও বিধানসভার আইনের বেড়াজালে জোড়াফুল প্রতীকের রাশ শেষ পর্যন্ত কার হাতে থাকে।

৫০ বিধায়কের সই করা ‘গোপন’ নথি নিয়ে বিধানসভায় ঋতব্রত! আজই কি ভাঙছে মমতার দল, তৈরি হচ্ছে নতুন তৃণমূল?

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার