Hidden Stories (বাংলা)

সরকারি শিক্ষকরা প্রাইভেট টিউশন বন্ধ না করলে কড়া শাস্তি, নির্দেশিকা জারি শুভেন্দু সরকারের

 রাজ্যের সরকারি ও সরকার-পোষিত স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন নিয়ে এবার কড়া অবস্থান নিল স্কুল শিক্ষা দপ্তর। শিক্ষার অধিকার আইন অনুযায়ী সরকারি শিক্ষকদের গৃহশিক্ষকতা করার ওপর আগে থেকেই নিষেধাজ্ঞা থাকলেও, সেই নিয়ম অনেক ক্ষেত্রেই মানা হচ্ছিল না বলে অভিযোগ। এবার সেই প্রবণতা রুখতে নতুন করে নির্দেশিকা জারি করেছে শিক্ষা দপ্তর।[TECHTARANGA-POST:9779]নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, কোনও সরকারি বা সরকার-পোষিত স্কুলে কর্মরত শিক্ষক ব্যক্তিগতভাবে টিউশন পড়াতে পারবেন না। নিজ বিদ্যালয় বা অন্য কোনও বিদ্যালয়ের ছাত্রছাত্রীকে প্রাইভেট টিউশন দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা স্কুল পরিদর্শক এবং স্কুল শিক্ষা দপ্তরকে।[TECHTARANGA-POST:9778]উল্লেখ্য, ২০০৯ সালের শিক্ষার অধিকার (RTE) আইনের ২৮ নম্বর ধারায় সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন নিষিদ্ধ করা হয়েছে। তা সত্ত্বেও বহু ক্ষেত্রে এই নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে। সম্প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের তরফে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি পাওয়ার পরেই বিষয়টিকে আরও গুরুত্ব দিয়ে পদক্ষেপ করেছে রাজ্য সরকার।[TECHTARANGA-POST:9776]শিক্ষা দপ্তর জানিয়েছে, কোথাও প্রাইভেট টিউশন সংক্রান্ত অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ রয়েছে, কিছু ক্ষেত্রে টিউশন না পড়লে পরীক্ষায় কম নম্বর দেওয়া বা বিভিন্নভাবে চাপ সৃষ্টি করার ঘটনাও ঘটেছে। ফলে নতুন নির্দেশিকার জেরে এই ধরনের অনিয়মে লাগাম টানা সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে।

সরকারি শিক্ষকরা প্রাইভেট টিউশন বন্ধ না করলে কড়া শাস্তি, নির্দেশিকা জারি শুভেন্দু সরকারের

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার