Hidden Stories (বাংলা)

পুতিনকে খুনের ছক! রুশ প্রেসিডেন্টের ডেরায় হানা দিচ্ছে ইউক্রেনীয় ঘাতক বাহিনী?

মস্কো: চারবছর অতিক্রান্ত। তবু থামার নাম নেই রাশিয়া-ইউক্রেন রক্তক্ষয়ী যুদ্ধের। কিন্তু, এবার যুদ্ধ থামানোর পথ হিসাবে কি বেছে নেওয়া হচ্ছে খোদ ভ্লাদিমির পুতিনকে সরিয়ে দেওয়ার বিকল্প? ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলির ফাঁস হওয়া একটি রিপোর্ট ঘিরে তোলপাড় শুরু হয়েছে বিশ্ব রাজনীতিতে। অভিযোগ উঠেছে, খোদ রুশ প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনের অন্দরে ঢুকে তাঁকে হত্যার নীল নকশা তৈরি করেছে ইউক্রেনের বিশেষ ঘাতকবাহিনী।[TECHTARANGA-POST:8936]আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, নভগোরোদ এলাকায় পুতিনের অতি-সুরক্ষিত ব্যক্তিগত বাসভবনের আশেপাশে সন্দেহজনক গতিবিধি লক্ষ করা গিয়েছে। রুশ গোয়েন্দাদের দাবি, পুতিনকে নিশানা করে ড্রোন বা বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ছক কষছে ইউক্রেনীয় বাহিনী। যদিও আমেরিকা ও ইউক্রেন এই দাবিকে স্রেফ জল্পনা বলে উড়িয়ে দিয়েছে। তবে, ক্রেমলিন কোনও ঝুঁকি নিতে নারাজ।[TECHTARANGA-POST:8927]সম্প্রতি রুশ লেফ্টেন্যান্ট জেনারেল ফানিল সারভারোভের নৃশংস হত্যাকাণ্ড রাশিয়ার নিরাপত্তাবলয়ের দায়িত্বপ্রাপ্তদের চিন্তার ভাঁজ ফেলেছে। ওই আধিকারিকের গাড়িতে বোমা ফিট করে তাঁকে উড়িয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে রাশিয়ার শীর্ষ প্রশাসনিক মহলে। সন্দেহ করা হচ্ছে, একইভাবে পুতিনের কনভয় বা বাসভবনেও চোরাগোপ্তা হামলা হতে পারে।[TECHTARANGA-POST:8923]হামলার আশঙ্কায় মস্কো ও ওবলাস্টের ভ্যালডাইয়ের বাসভবনে যাতায়াত কমিয়ে দিয়েছেন পুতিন। তাঁর নিরাপত্তা এখন এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে, সেখানে মাছি গলারও উপায় নেই।অ্যান্টি-ড্রোন সিস্টেম: আকাশপথে হামলা রুখতে বাসভবনের চারপাশে বসানো হয়েছে অত্যাধুনিক ড্রোন প্রতিরোধীব্যবস্থা।[TECHTARANGA-POST:8903]জনসমক্ষে আসা বর্জন: খুব জরুরি কাজ ছাড়া জনসমক্ষে বা প্রশাসনিক সফরে বেরোচ্ছেন না পুতিন।[TECHTARANGA-POST:8909]কড়া তল্লাশি: প্রেসিডেন্টের সঙ্গে কেউ দেখা করতে চাইলে তাঁকে কয়েক স্তরের কঠিন তল্লাশির মধ্যে দিয়ে যেতে হচ্ছে।গোয়েন্দা রিপোর্ট সত্যি হলে, এই সংঘাত আগামী দিনে কোন দিকে মোড় নেবে, তা নিয়ে চরম উদ্বেগে রয়েছে আন্তর্জাতিক মহল।

পুতিনকে খুনের ছক! রুশ প্রেসিডেন্টের ডেরায় হানা দিচ্ছে ইউক্রেনীয় ঘাতক বাহিনী?

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার