Hidden Stories (বাংলা)

চলন্ত বাসে তরুণীর সাথে যা ঘটল, তাতে ফিরল ১৪ বছর আগের হাড়হিম করা স্মৃতি

নয়াদিল্লি: ঠিক যেন এক যুগ আগের সেই নারকীয় অভিশপ্ত রাতের পুনরাবৃত্তি! ২০১২ সালের সেই ডিসেম্বরে চলন্ত বাসে গণধর্ষণের যে পৈশাচিক ঘটনা কাঁপিয়ে দিয়েছিল গোটা দেশকে, ১৪ বছর পর ফের সেই একই ঘটনার সাক্ষী থাকল ভারতের রাজধানী। গত সোমবার রাতে দিল্লির রানি বাঘ এলাকায় কাজ সেরে বাড়ি ফেরার পথে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হলেন এক তরুণী। [TECHTARANGA-POST:9107]সরস্বতী বিহার এলাকায় বাসস্ট্যান্ড থেকে একটি বেসরকারি স্লিপার বাসে উঠেছিলেন তিনি। অভিযোগ, বাস ফাঁকা থাকার সুযোগ নিয়ে বাসের কন্ডাক্টর তাঁকে জোর করে টেনে হিঁচড়ে ভিতরে নিয়ে যায়। এরপর বাসটি নাংলোইয়ের দিকে যাওয়ার পথে চালক ও কন্ডাক্টর মিলে ওই তরুণীর ওপর নৃশংস অত্যাচার চালায় এবং নির্যাতনের পর তাঁকে চলন্ত বাস থেকে রাস্তায় ফেলে দিয়ে চম্পট দেয়।[TECHTARANGA-POST:9106]খবর জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তরুণীর অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ দ্রুত তদন্তে নেমে ওই বাসের চালক ও কন্ডাক্টরকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের বাসটিও ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে এবং তদন্তের স্বার্থে অভিযুক্তদের নাম ও পরিচয় এখনই প্রকাশ করতে না চাইলেও, প্রশাসনের পক্ষ থেকে কড়া পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে।[TECHTARANGA-POST:9104] সেই ১৪ বছর আগের স্মৃতি উসকে দেওয়া এই ঘটনায় রাজধানী জুড়ে মহিলাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। নির্ভয়া কাণ্ডে দোষীদের মৃত্যুদণ্ড হলেও দিল্লির রাস্তায় রাতের অন্ধকারে একলা নারীর নিরাপত্তা আজও যে তিমিরে ছিল, যেন সেই তিমিরেই রয়ে গিয়েছে।

চলন্ত বাসে তরুণীর সাথে যা ঘটল, তাতে ফিরল ১৪ বছর আগের হাড়হিম করা স্মৃতি

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার