Hidden Stories (বাংলা)

বালি পাচার মামলাতেও ইডির হাজিরা এড়ালেন ডিসি শান্তনু, আইনজীবী পাঠিয়ে চাইলেন অতিরিক্ত সময়

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র বারবার তলব সত্ত্বেও হাজিরা দিলেন না কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিংহ বিশ্বাস। বালি পাচার সংক্রান্ত আর্থিক তছরুপের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল। কিন্তু ব্যক্তিগত ব্যস্ততার কারণ দেখিয়ে তিনি নিজে না গিয়ে আইনজীবীর মাধ্যমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে সময় চেয়ে নিয়েছেন। উল্লেখ্য, গত রবিবার সোনা পাপ্পু সংক্রান্ত অন্য একটি মামলার প্রেক্ষিতে ফার্ন রোডে শান্তনুবাবুর বাড়িতে প্রায় ২০ ঘণ্টা ম্যারাথন তল্লাশি চালিয়েছিল ইডি। সেই অভিযানের পর থেকেই এই পুলিশকর্তা লোকচক্ষুর অন্তরালে রয়েছেন।[TECHTARANGA-POST:8250]বালি পাচার মামলার পাশাপাশি বালিগঞ্জের বাসিন্দা বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর সঙ্গে সম্পর্কিত জমি দখল ও তোলাবাজির মামলাতেও ইডির নজরে রয়েছেন শান্তনু সিংহ বিশ্বাস ও তাঁর দুই পুত্র। গত সোমবার ওই মামলায় তাঁদের তলব করা হলেও কাউকেই ইডি দফতরে দেখা যায়নি। অন্যদিকে, সোনা পাপ্পু মামলায় ইতিমধ্যেই বেহালার ব্যবসায়ী জয় কামদারকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় সংস্থা। বালি পাচার ও তোলাবাজি— এই দুই মামলার যোগসূত্র খুঁজতেই এখন শান্তনুবাবুকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে মরিয়া ইডি আধিকারিকেরা। ডিসি শান্তনুর আইনজীবী সময় চাইলেও কেন্দ্রীয় সংস্থা পরবর্তী পদক্ষেপ কী নেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।

বালি পাচার মামলাতেও ইডির হাজিরা এড়ালেন ডিসি শান্তনু, আইনজীবী পাঠিয়ে চাইলেন অতিরিক্ত সময়

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার