মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, গ্রেপ্তার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী সারিনা
ফলতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পর এবার গ্রেপ্তার করা হল জাহাঙ্গির খান ওরফে ‘পুষ্পা’র স্ত্রী সারিনা বিবিকে। শনিবার সকালে ফলতা থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পাওয়া যায় যে সারিনা পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন এবং সেই উদ্দেশ্যে একটি গাড়িও ডেকেছিলেন। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে তাঁকে পাকড়াও করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।[TECHTARANGA-POST:10109]পুলিশের দাবি, গত মঙ্গলবার গ্রেপ্তার হওয়া জাহাঙ্গির খানকে কোমরে দড়ি বেঁধে এলাকায় নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে যে বিক্ষোভ ছড়িয়েছিল, তার অন্যতম নেতৃত্বে ছিলেন সারিনা। তৃণমূল নেতার মুক্তির দাবিতে স্থানীয়দের একাংশ বিক্ষোভে সামিল হন। অভিযোগ, বিক্ষোভকারীদের পরিকল্পনা ছিল ফলতা থানা ঘেরাও করার। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপর চড়াও হয় দুষ্কৃতীদের একাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জও করতে হয়। পুলিশের তৎপরতায় বহু বিক্ষোভকারী পালানোর চেষ্টা করে, কেউ কেউ পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা পাওয়ার চেষ্টা করেন।[TECHTARANGA-POST:10108]এই ঘটনার পর বুধবার ফলতায় জনকল্যাণ শিবিরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। তিনি সতর্ক করে বলেন, কোনও ধরনের গুন্ডামি বা জঙ্গিপনা বরদাস্ত করা হবে না। পাশাপাশি পুলিশ সুপারকে নির্দেশ দেন, থানায় হামলার ঘটনায় ভিডিও ফুটেজে যাঁদের চিহ্নিত করা যাবে, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।[TECHTARANGA-POST:10107]মুখ্যমন্ত্রীর সেই হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই সারিনা বিবির বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার পর্যন্ত জাহাঙ্গির-সহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা হয়েছে, যার মধ্যে দেশদ্রোহিতার ধারাও রয়েছে বলে জানা গিয়েছে ডায়মন্ড হারবার পুলিশ জেলা সূত্রে।