Hidden Stories (বাংলা)

স্কুলের প্রার্থনায় এবার বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’!নির্দেশিকা জারি শিক্ষা দফতরের

কলকাতা: এবার স্কুলের প্রার্থনা সভায় বাধ্যতামূলক হতে চলেছে রাষ্ট্রীয় গীত 'বন্দে মাতরম'। বুধবার থেকেই রাজ্যের সমস্ত স্কুলে প্রার্থনা চলাকালীন জাতীয় সংগীত 'জনগণমন'-র পাশাপাশি 'বন্দে মাতরম' গাওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর। ইতিমধ্য়েই প্রধান শিক্ষকদের কাছে হোয়াটসঅ্যাপ মারফত এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। শুধু গান গাওয়াই নয়, প্রার্থনা সভায় এই নির্দেশ পালন করা হয়েছে কি না, তা-ও স্কুল কর্তৃপক্ষকে নিয়মিত শিক্ষা দফতরকে রিপোর্ট করতে হবে। নয়া সরকারের এই পদক্ষেপে শিক্ষামহলে জোর চর্চা শুরু হয়েছে।[TECHTARANGA-POST:9052]আগের তৃণমূল সরকারের আমলে স্কুলগুলিতে রাজ্য সংগীত হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের 'বাংলার মাটি, বাংলার জল' গানটি গাওয়া হতো। তবে বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্রীয় গীতের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও রাজ্য সংগীত নিয়ে এখনও চূড়ান্ত কোনো নির্দেশিকা আসেনি, ফলে পড়ুয়াদের আপাতত প্রার্থনা সভায় 'জনগণমন', 'বন্দে মাতরম' এবং 'বাংলার মাটি, বাংলার জল'—তিনটি গানই গাইতে হচ্ছে।[TECHTARANGA-POST:9051] উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছিল যে, এবার থেকে বন্দে মাতরমের ৬টি স্তবকই গাইতে হবে এবং গান চলাকালীন সকলকে উঠে দাঁড়িয়ে সম্মান জানাতে হবে। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভাও বন্দে মাতরমকে জাতীয় সংগীতের সমমর্যাদা দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে, যার প্রতিফলন এবার রাজ্যের স্কুলগুলিতেও দেখা যাচ্ছে।

 স্কুলের প্রার্থনায় এবার বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’!নির্দেশিকা জারি শিক্ষা দফতরের

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার