Hidden Stories (বাংলা)

লোহার খাঁচায় গাদাগাদি পড়ুয়া, এটাই কি নিরাপদ স্কুলযাত্রা? মঙ্গলকোটে টোটো ঘিরে প্রশ্ন

পূর্ব বর্ধমানঃ স্কুলে যাওয়ার জন্য ছোট ছোট পড়ুয়াদের ভরসা টোটো। কিন্তু সেই টোটোর ছবিই এখন বাড়াচ্ছে উদ্বেগ। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে লোহার খাঁচা তৈরি করা টোটোয় একসঙ্গে ১২-১৩ জন শিশুকে গাদাগাদি করে বসিয়ে রাজ্যসড়ক দিয়ে যাতায়াতের অভিযোগ উঠেছে। বাইরে থেকে দরজা বন্ধ করে সেই টোটো ছুটছে নতুনহাট-কাটোয়া রাজ্য সড়কে।[TECHTARANGA-POST:11883]স্থানীয় সূত্রে খবর, নতুনহাট এলাকার কয়েকটি বেসরকারি নার্সারি স্কুলের পড়ুয়াদের যাতায়াতের জন্য ব্যবহার করা হচ্ছে এই টোটোগুলি। সাধারণ টোটোকে গ্যারাজে নিয়ে গিয়ে পিছনের অংশে লোহার কাঠামো তৈরি করে বাড়ানো হয়েছে। ভিতরে পুলকারের মতো আসনও তৈরি করা হয়েছে। বাইরে থেকে দেখলে অনেকটা লোহার খাঁচার মতো দেখতে সেই টোটোই প্রতিদিন পড়ুয়াদের নিয়ে যাতায়াত করছে। পথচারী থেকে শুরু করে অন্যান্য গাড়ির চালকদেরও এমন দৃশ্য দেখে উদ্বেগ তৈরি হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, কোনও কারণে টোটোটি উল্টে গেলে কিংবা দুর্ঘটনার কবলে পড়লে খাঁচার ভিতরে থাকা শিশুদের দ্রুত বের করে আনা কঠিন হয়ে যেতে পারে। ][TECHTARANGA-POST:11872]শুধু মঙ্গলকোট নয়, কাটোয়া মহকুমার বিভিন্ন এলাকাতেও অতিরিক্ত আসন তৈরি করা টোটোয় স্কুল পড়ুয়াদের যাতায়াতের অভিযোগ রয়েছে। কেতুগ্রামের কয়েকটি বেসরকারি স্কুলের ক্ষেত্রেও একই ধরনের ছবি দেখা যায় বলে দাবি স্থানীয়দের। এই পরিস্থিতিতে স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। স্থানীয়দের বক্তব্য, শিশুদের স্কুলে আনা-নেওয়ার ক্ষেত্রে পরিবহণের খরচ কমানোর চেয়ে তাঁদের নিরাপত্তাকেই বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

লোহার খাঁচায় গাদাগাদি পড়ুয়া, এটাই কি নিরাপদ স্কুলযাত্রা? মঙ্গলকোটে টোটো ঘিরে প্রশ্ন