ভোটের ডিউটিতে নামছে ২৬ পুলিশ কর্তা! দ্বিতীয় দফার আগে আইন-শৃঙ্খলা রক্ষায় নবান্নের বড়সড় রদবদল
বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণের ঠিক আগে রাজ্যের নিরাপত্তা বলয় আরও নিশ্ছিদ্র করতে বড় পদক্ষেপ নিল নবান্ন। মঙ্গলবার সকাল ১০টার মধ্যেই ২৬ জন আইপিএস ও ডব্লিউবিপিএস অফিসারকে তাঁদের নতুন কর্মস্থলে যোগ দেওয়ার জরুরি নির্দেশ দেওয়া হয়েছে। [TECHTARANGA-POST:8470]রাজ্য পুলিশের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই কর্মকর্তাদের বিভিন্ন পুলিশ কমিশনারেট এবং স্পর্শকাতর জেলাগুলিতে আইন-শৃঙ্খলা রক্ষার গুরুদায়িত্ব সামলাতে পাঠানো হচ্ছে। মূলত বারাকপুর, হাওড়া, চন্দননগর এবং ডায়মন্ড হারবারের মতো এলাকাগুলিতে অভিজ্ঞ অফিসারদের মোতায়েন করে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে মরিয়া প্রশাসন। নির্বাচন শেষ হওয়ার আগে এই অফিসাররা তাঁদের বর্তমান দায়িত্ব থেকে কোনোভাবেই অব্যাহতি পাবেন না বলে কড়া নির্দেশ জারি করা হয়েছে।[TECHTARANGA-POST:8467]নিরাপত্তা বিন্যাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে, বারাকপুর পুলিশ কমিশনারেটে সিদ্ধার্থ দর্জি ও রবিরাজ অবস্তির মতো অফিসারদের পাঠানো হয়েছে, তেমনই ডায়মন্ড হারবারের মতো স্পর্শকাতর এলাকায় দায়িত্ব সামলাবেন ডঃ জর্জ অ্যালেন জন ও আকাশদীপ গেহলট। চন্দননগর ও বারাসত পুলিশ জেলাতেও অভিজ্ঞ অফিসারদের বিশেষ নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে।[TECHTARANGA-POST:8459] প্রশাসনিক এই নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে যে, নির্বাচনী আচরণবিধি বা ‘মডেল কোড অফ কন্ডাক্ট’ অক্ষরে অক্ষরে পালন করতে হবে এই পুলিশকর্তাদের। মূলত শহর ও শহরতলি এলাকার ভোট হওয়ায় এবং স্পর্শকাতর বুথগুলিতে শান্তি বজায় রাখাই এখন পুলিশের কাছে প্রধান চ্যালেঞ্জ। ভোটের ময়দানে এক ইঞ্চি জমিও যাতে কোনো দুষ্কৃতী না পায়, সেই লক্ষ্যেই নবান্ন ও কমিশনের এই যৌথ রণকৌশল।