চুপিচুপি বাগদান সারলেন আলিয়ার দিদি শাহীন! তাঁর হবু বর ঈশান আসলে কে?
মুম্বই: টিনসেল টাউনের ভাট পরিবারে ফের সানাইয়ের সুর! জীবনের নতুন ইনিংস শুরু করলেন আলিয়া ভাটের দিদি শাহীন ভাট। শুক্রবার সমাজমাধ্যমে নিজের বাগদানের খবর জানিয়ে ভক্তদের চমকে দিলেন এই লেখিকা। বর্তমানে তাঁর অনামিকায় জ্বলজ্বল করছে হিরের আংটি, আর পাশে রয়েছেন দীর্ঘদিনের প্রেমিক ঈশান মেহরা!নিজের বিশেষ মুহূর্তের বেশ কিছু আদুরে ছবি শেয়ার করেছেন শাহীন। একটি ছবিতে দেখা যাচ্ছে, নিজের অনামিকার হিরের আংটিটি ফ্লন্ট করছেন তিনি। ক্যাপশনে মজার ছলে লিখেছেন, “পরস্পরকে পছন্দ করার বিষয়টা আমরা একটু বেশিই করে ফেলেছি হয়তো।” শাহীনের এই পোস্টে বোন আলিয়া তো বটেই, শুভেচ্ছা জানিয়েছেন নীতু কাপুর, অনন্যা পাণ্ডে, পরিণীতি চোপড়া ও অর্জুন কপূরের মতো তারকারাও। [TECHTARANGA-POST:8112]শাহীনের বাগদানের খবর সামনে আসতেই নেটিজেনদের মনে একটাই প্রশ্ন, আলিয়ার হবু জামাইবাবু আসলে কে? জানা গিয়েছে, ঈশান মেহরা বিনোদন জগতের মানুষ নন। কিন্তু, তাঁর পরিচয় বহুমুখী। যেমন - ঈশান এক সময় আন্তর্জাতিকস্তরে ভারতের হয়ে সাঁতারে প্রতিনিধিত্ব করেছেন। বর্তমানে তিনি একজন পেশাদার শরীরচর্চা প্রশিক্ষক। ইনস্টাগ্রামে তাঁর শরীরচর্চার ভিডিয়ো প্রায়ই ভাইরাল হয়। গত বছর ঈশানের জন্মদিনে প্রথমবার নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন শাহীন। তবে, তাঁদের প্রথম মোলাকাত কীভাবে হয়েছিল, তা এখনও গোপনই রেখেছে এই জুটি।মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা লেখিকা শাহীন এবং শরীরচর্চায় মগ্ন ঈশান - দুই মেরুর দুই মানুষের এই রসায়ন এখন টিনসেল টাউনের হট টপিক। বাগদান সেরে ফেললেও বিয়ের পিঁড়িতে কবে বসছেন তাঁরা, সেই বিষয়ে এখনও মুখ খোলেননি শাহীন বা ঈশান। তবে ঘনিষ্ঠ মহলের খবর, খুব শীঘ্রই বড় কোনও ঘোষণা আসতে পারে ভাট পরিবার থেকে![TECHTARANGA-POST:8109]আপাতত হিরের আংটি আর ঈশানের ভালোবাসায় মজে রয়েছেন শাহীন। আর, ভক্তরা অপেক্ষা করছেন বলিউডের আরও একটি বিগ ফ্যাট ওয়েডিংয়ের জন্য।