Hidden Stories (বাংলা)

দলবদলের আবহে বিদ্রোহীদের ফিরতে আহ্বান, 'বেইমানদের ক্ষমা নয়', কড়া বার্তা তৃণমূল নেত্রীর

তৃণমূল কংগ্রেসে একের পর এক দলত্যাগের আবহে ২১ জুলাইয়ের শহিদ সমাবেশকে সামনে রেখে কর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার উত্তর কলকাতা জেলা তৃণমূলের সভাপতি তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের উদ্যোগে রামমোহন হলে আয়োজিত প্রস্তুতি সভায় ফোনে কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি।[TECHTARANGA-POST:10292]মমতা স্পষ্ট বলেন, "পুলিশের অনুমতি মিললে এ বারও ধর্মতলাতেই শহিদ স্মরণ কর্মসূচি হবে। ৫ জন কর্মী থাকলেও আমি মিটিংয়ে যাব।" তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। অনেকের মতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংগঠনকে চাঙা করতেই ২১ জুলাইয়ের মঞ্চকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূল নেতৃত্ব। 'আমরা বেইমান নই' ব্যানারে আয়োজিত ওই কর্মিসভা থেকে দলত্যাগীদের উদ্দেশেও বার্তা দেন মমতা। তিনি বলেন, "যাঁদের শুভবুদ্ধি আছে তাঁরা ফিরে আসুন। যাঁরা গিয়েছেন তাঁরা না ঘরকা, না ঘাটকা। টাকার লোভে আমরা দল বিক্রি করে দিতে পারব না।" একইসঙ্গে দলবদল করা নেতাদের কড়া ভাষায় আক্রমণ করে তিনি জানান, কর্মীদের ভোটে জিতে পরে অন্য দলে যোগ দেওয়া বিশ্বাসঘাতকতার সামিল এবং তা ক্ষমার অযোগ্য।[TECHTARANGA-POST:10291]বিজেপির বিরুদ্ধেও তোপ দাগেন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ, রাজ্যে তৃণমূল কর্মীদের উপর অত্যাচার চলছে এবং সেই পরিস্থিতিতে সংঘবদ্ধভাবে লড়াই করতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস। পাশাপাশি পুলিশ-প্রশাসনকে নিশানা করে নিজের পরিবারের উপরও অত্যাচারের অভিযোগ তোলেন তিনি। উল্লেখ্য, ২০১৮ সালে হাই কোর্টের নির্দেশ অমান্য করে ধর্মতলায় সভা করার অভিযোগে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। সেই আবহেই সরকার হারানোর পর প্রথমবার ২১ জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি শুরু করল তৃণমূল।[TECHTARANGA-POST:10290]রাজনৈতিক মহলের একাংশের মতে, একসময় তৃণমূলের সবচেয়ে বড় শক্তিপ্রদর্শনের মঞ্চ ছিল ২১ জুলাইয়ের ধর্মতলা সমাবেশ। তবে বর্তমান পরিস্থিতিতে '৫ জন কর্মী'র মন্তব্যে নেত্রী কার্যত সংগঠনের বর্তমান বাস্তবতাকেই তুলে ধরেছেন। অনেকের মতে, এবারের ২১ জুলাইয়ের মঞ্চ তৃণমূলের কাছে শুধু শহিদ স্মরণের অনুষ্ঠান নয়, সংগঠনের অস্তিত্ব ও ঐক্য প্রদর্শনেরও বড় পরীক্ষা।

 দলবদলের আবহে বিদ্রোহীদের ফিরতে আহ্বান, 'বেইমানদের ক্ষমা নয়', কড়া বার্তা তৃণমূল নেত্রীর

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার