Hidden Stories (বাংলা)

ঘরের ছেলে রুদ্রনীল এবার শিবপুরের লড়াইয়ে! জন্মভিটেই কি হতে চলেছে বিজেপির তুরুপের তাস?

টলিউডের জনপ্রিয় অভিনেতা থেকে শাণিত রাজনৈতিক বক্তা— রুদ্রনীল ঘোষের রাজনৈতিক কেরিয়ারে এবার এক নতুন মোড়। আসন্ন বিধানসভা নির্বাচনে হাওড়ার শিবপুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হতে চলেছেন তিনি। মজার বিষয় হলো, নিজের প্রার্থী হওয়ার খবরটি রুদ্রনীল প্রথম জানতে পারেন সংবাদমাধ্যমের কাছ থেকেই। অপ্রত্যাশিত এই খবর শুনে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। অভিনেতা জানান, নিজের ঘরের মাটিতে লড়াই করার সুযোগ পাওয়ার আনন্দই আলাদা।[TECHTARANGA-POST:7364]শিবপুর শুধু একটি বিধানসভা কেন্দ্র নয়, রুদ্রনীলের কাছে এটি তাঁর শেকড়। হাওড়ার জগাছা এলাকাতেই তাঁর জন্ম এবং বেড়ে ওঠা। যে অলিগলি দিয়ে হেঁটে তাঁর থিয়েটার থেকে সিনেমার আঙিনায় পা রাখা, সেই মাটির মানুষের প্রতিনিধি হিসেবে লড়তে পারাটা তাঁর কাছে এক বিশেষ প্রাপ্তি। রুদ্রনীল বলেন, “শিবপুর তো আমার নিজের জায়গা, আমার ভিটে-মাটি। সেখান থেকে লড়াই করার সুযোগ পেলে সেই লড়াইটা আরও প্রাণপণ হবে।” তবে অভিনেতা এও স্পষ্ট করে দিয়েছেন যে, দল তাঁকে যেখান থেকেই টিকিট দিত, সেখানেই তিনি জানপ্রাণ দিয়ে লড়তেন।[TECHTARANGA-POST:7361]২০২১-এর বিধানসভা নির্বাচনে ভবানীপুরের মতো হাই-প্রোফাইল কেন্দ্রে বিজেপির হয়ে লড়েছিলেন রুদ্রনীল। গত কয়েক বছরে তিনি নিজেকে দলের একজন পূর্ণসময়ের সক্রিয় কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আক্রমণাত্মক বক্তৃতা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় কবিতা— সব মাধ্যমেই তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন। [TECHTARANGA-POST:7352]বিজেপির প্রকাশিত ১৪৪ জনের তালিকায় তাঁর নাম থাকা এখন রাজনৈতিক মহলে সবথেকে বড় চর্চার বিষয়। শৈশব-কৈশোরের সেই চেনা পরিচিত রাস্তায় দাঁড়িয়ে রুদ্রনীল এবার বিধানসভার লড়াইয়ে কতটা সফল হন, সেদিকেই তাকিয়ে রয়েছে হাওড়াবাসী।

ঘরের ছেলে রুদ্রনীল এবার শিবপুরের লড়াইয়ে! জন্মভিটেই কি হতে চলেছে বিজেপির তুরুপের তাস?

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার