ভোটের মুখে ফের উত্তপ্ত কালীগঞ্জ! শিয়ালখেলা ও মোলাান্দিতে উদ্ধার একাধিক সকেট বোমা
কালীগঞ্জ (নদীয়া): বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই ফের বোমাবাজির আতঙ্কে কাঁপছে নদীয়ার কালীগঞ্জ। এবার মোলাান্দির দক্ষিণপাড়া এবং শিয়ালখেলা উত্তরপাড়া সংলগ্ন বাগান থেকে উদ্ধার হলো বেশ কয়েকটি শক্তিশালী সকেট বোমা। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে।[TECHTARANGA-POST:6712]স্থানীয় সূত্রে জানা গেছে, মোলাান্দির দক্ষিণপাড়ার একটি পেয়ারা বাগানে দুটি সকেট বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কালীগঞ্জ থানার মীরাবাজার ফাঁড়ির পুলিশ। অন্যদিকে, মোলাান্দি সংলগ্ন শিয়ালখেলা উত্তরপাড়া এলাকায় সরষে খেত সংলগ্ন বাগান থেকেও আরও তিনটি সকেট বোমা উদ্ধার হয়। পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে এবং বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে।[TECHTARANGA-POST:6710]কালীগঞ্জের মোলাান্দি গ্রাম মানেই সাধারণ মানুষের মনে ভেসে উঠছে ৯ বছরের ছোট্ট তামান্না খাতুনের মুখ। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিন তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয়েছিল এই শিশুটির। সেই ঘটনার পর এলাকা জুড়ে তল্লাশি চালিয়ে শতাধিক বোমা উদ্ধার করেছিল পুলিশ।[TECHTARANGA-POST:6711]সামনেই বড় নির্বাচন, তার আগে এভাবে দফায় দফায় সকেট বোমা উদ্ধারের ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। কেন বারবার এই এলাকাতেই বোমার স্তূপ পাওয়া যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা। তামান্নার মৃত্যুর স্মৃতি এখনও টাটকা, তার ওপর ফের বোমা উদ্ধার হওয়ায় এলাকায় নতুন করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে।পুলিশ প্রশাসন এলাকাটি কড়া নজরদারিতে রেখেছে এবং এর পেছনে কাদের হাত রয়েছে তা খতিয়ে দেখছে।