Hidden Stories (বাংলা)

মাঝ-আকাশে ফের উৎকণ্ঠা, দুর্যোগের জেরে একঘণ্টা চক্কর খেয়ে কলকাতায় নামল অমিত শাহের বিমান!

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার মাঝ-আকাশে আবহাওয়ার কবলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ! শুক্রবার রাতে কলকাতায় প্রবল ঝড়-বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে দমদম বিমানবন্দরে নামতে পারল না তাঁর বিশেষ বিমান। একঘণ্টারও বেশি সময় ধরে মাঝ-আকাশে চক্কর কাটার পর, রাত দেড়টা নাগাদ অবশেষে নিরাপদে অবতরণ করে সেটি।[TECHTARANGA-POST:7647]শুক্রবার রাত থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে শুরু হয় কালবৈশাখীর দাপট। বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টির জেরে দৃশ্যমানতা কমে যায় অনেকটাই। দিল্লি থেকে আসা শাহের বিশেষ বিমানটির অবতরণের কথা ছিল রাত ১১টা ৪৬ মিনিটে। কিন্তু, রানওয়ে ভিজে থাকায় এবং ঝোড়ো হাওয়ার কারণে পাইলট ঝুঁকি না নিয়ে নিরাপদ উচ্চতায় ওড়ার সিদ্ধান্ত নেন। এটিসি সূত্রে খবর, রিস্থিতি অনুকূল হওয়ার অপেক্ষায় বিমানটি নদিয়া ও উত্তর ২৪ পরগনার আকাশে চক্কর কাটতে থাকে।[TECHTARANGA-POST:7641]কাকতালীয়ভাবে, শুক্রবার সন্ধ্যায়েই ভিভিআইপি উড়ানের নিরাপত্তা নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে ডিজিসিএ। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, কোনও অবস্থাতেই প্রতিকূল আবহাওয়ায় পাইলটকে ল্যান্ডিং করতে বাধ্য করা যাবে না। উড়ানের আগে গন্তব্যের আবহাওয়ার খুঁটিনাটি জানাও বাধ্যতামূলক করা হয়েছে। সম্ভবত, সেই প্রোটোকল মেনেই শাহের পাইলট আকাশেই অপেক্ষা করার সিদ্ধান্ত নেন।[TECHTARANGA-POST:7640]শেষ পর্যন্ত রাত ১টা ২০ মিনিটে বিমানটি রানওয়ে স্পর্শ করে। রাত ২টো নাগাদ অমিত শাহের কনভয় বিমানবন্দরের বাইরে বেরোয়, যেখানে তাঁকে স্বাগত জানায় রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। সামনেই ভোট, আর সেই লক্ষ্যেই শনিবার সারাদিন শহরে ঠাসা কর্মসূচি রয়েছে অমিত শাহের। প্রসঙ্গত, এদিনই তৃণমূল সরকারের বিরুদ্ধে গেরুয়া শিবিরের পক্ষ থেকে ‘চার্জশিট’ প্রকাশ করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

মাঝ-আকাশে ফের উৎকণ্ঠা, দুর্যোগের জেরে একঘণ্টা চক্কর খেয়ে কলকাতায় নামল অমিত শাহের বিমান!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার