Hidden Stories (বাংলা)

বিদায় নিচ্ছে নীল-সাদা? ২০২২-এর আগের ইউনিফর্ম ফিরিয়ে আনতে সমীক্ষার নির্দেশ শিক্ষাদপ্তরের

সরকারি ও সরকার-পোষিত স্কুলগুলির ইউনিফর্মে বড় পরিবর্তনের ইঙ্গিত। নীল-সাদা পোশাকের একরঙা নীতি থেকে সরে এসে ফের স্কুলগুলির নিজস্ব ইউনিফর্ম ফিরিয়ে আনার পথে হাঁটতে পারে রাজ্য সরকার। সেই কারণেই রাজ্যের সব জেলার স্কুল পরিদর্শকদের (ডিআই) বিশেষ সমীক্ষা চালানোর নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষাদপ্তর।[TECHTARANGA-POST:10854]শিক্ষাদপ্তর সূত্রে খবর, ২০২২ সালের আগে বিভিন্ন স্কুলে যে ইউনিফর্ম চালু ছিল, তার বিস্তারিত তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। কোন স্কুলে কী রঙের পোশাক ছিল, বর্তমানে কতজন পড়ুয়া রয়েছে এবং আগামী শিক্ষাবর্ষে ইউনিফর্ম সংক্রান্ত কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, সেই তথ্যও চাওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে সমস্ত রিপোর্ট জমা দিতে হবে জেলা স্কুল পরিদর্শকদের। জানা গিয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য নতুন করে ইউনিফর্ম নীতি তৈরি করার প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। সূত্রের খবর, নীল-সাদা পোশাকের পরিবর্তে স্কুলগুলির পুরনো ও নিজস্ব ইউনিফর্ম ফিরিয়ে আনার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। নতুন ইউনিফর্মের খরচও রাজ্য সরকারই বহন করবে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।ফের হাতির হানায় আতঙ্ক! ঝাড়গ্রামের সাঁকরাইলে জঙ্গলে ঢুকল ৭ ৮টি হাতির দল, সতর্কতা বনদপ্তরের২০১১ সালে রাজ্যে পালাবদলের পর ধাপে ধাপে সরকারি স্কুলগুলিতে ইউনিফর্মের পরিবর্তন শুরু হয়। পরে ২০২২ সালের পর কার্যত সব স্কুলেই নীল-সাদা পোশাক চালু করা হয়। সেই সময় অনেক স্কুলই তাদের নিজস্ব ইউনিফর্ম বাতিলের বিরোধিতা করেছিল। পাশাপাশি স্কুলের ব্যাজের পরিবর্তে পোশাকে ‘বিশ্ব বাংলা’ লোগো ব্যবহারের সিদ্ধান্ত নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। এবার ফের ইউনিফর্ম বদলের সম্ভাবনায় নতুন করে আলোচনা শুরু হয়েছে শিক্ষামহলে। অনেকের মতে, প্রতিটি স্কুলের নিজস্ব পোশাক শুধু ঐতিহ্যের অংশ নয়, তা সংশ্লিষ্ট স্কুলের আলাদা পরিচয়ও বহন করে। আবার অনেকের মতে, অভিন্ন ইউনিফর্মের বদলে স্কুলভিত্তিক পোশাক ফিরলে পড়ুয়াদের চিহ্নিত করাও সহজ হবে।[TECHTARANGA-POST:10811]ইতিমধ্যেই বিভিন্ন স্কুলে গুগল ফর্ম পাঠিয়ে ইউনিফর্মের রঙ এবং স্কুল-সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে চাওয়া হয়েছে বলে খবর। ফলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই রাজ্যের স্কুল ইউনিফর্মে বড় পরিবর্তনের ছবিটা আরও স্পষ্ট হতে পারে।

 বিদায় নিচ্ছে নীল-সাদা? ২০২২-এর আগের ইউনিফর্ম ফিরিয়ে আনতে সমীক্ষার নির্দেশ শিক্ষাদপ্তরের

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার