Hidden Stories (বাংলা)

‘দাবি না মানলে অনশন চলবে’, হাসপাতাল থেকেই সরকারের কাছে বার্তা সোনমের

অনশন এখনও ভাঙেননি সোনম ওয়াংচুক। হাসপাতালে ভর্তি থাকলেও আন্দোলন থেকে সরে আসার কোনও ইঙ্গিত দেননি তিনি। বরং হাসপাতাল থেকেই কেন্দ্রীয় মন্ত্রী জে. পি. নাড্ডা ও জিতেন্দ্র সিংহকে একটি খোলা চিঠি লিখে জানিয়ে দিয়েছেন, সরকার আশ্বাস দিলেও দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁর অনশন চলবে।[TECHTARANGA-POST:11170]হাসপাতালে এসে তাঁর সঙ্গে দেখা করার জন্য এবং অনশন প্রত্যাহারের আবেদন জানানোর জন্য দুই কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সোনম। একই সঙ্গে জানান, বৈঠকে সরকার কয়েকটি বিষয় ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছে। এর মধ্যে রয়েছে নিট প্রশ্নফাঁসের জেরে আত্মহত্যা করা ছাত্রছাত্রীদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ, সংসদে নিট প্রশ্নফাঁস নিয়ে অর্থবহ আলোচনা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ওই চিঠিতে সোনম লেখেন, "গত ২০ জুলাই ২০২৬-এর 'সংসদ চলো' অভিযানে পুলিশ যে আচরণ করেছে, তা অত্যন্ত নৃশংস। তবুও গোটা আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল। শুধু দেশ নয়, বিশ্বের মানুষও আন্দোলনকারীদের ধৈর্য, সংযম এবং গণতান্ত্রিক প্রতিবাদের প্রতি অঙ্গীকার প্রত্যক্ষ করেছেন। আমার আশা, এই আন্দোলনে অংশ নেওয়া কোনও ব্যক্তির বিরুদ্ধে প্রতিহিংসামূলক ব্যবস্থা, আইনি হয়রানি বা অযথা মামলা করা হবে না।"[TECHTARANGA-POST:11158] এরপর তিনি জানান, "আপনাদের হাসপাতাল সফরের পর বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ৬৫ জন সাংসদ আমাকে চিঠি লিখেছেন। কেউ ইতিমধ্যেই দেখা করেছেন, আবার কেউ আসার কথা জানিয়েছেন। সকলেই আমাকে অনশন ভাঙার অনুরোধ করেছেন এবং বলেছেন, দেশের জন্য আমার এখনও অনেক কাজ বাকি। আমিও সেই কথায় একমত। আমি বাঁচতে চাই, আমার ছাত্রছাত্রীদের কাছে ফিরতে চাই, আবার শিক্ষাক্ষেত্রে কাজ করতে চাই। কিন্তু যে তরুণ প্রজন্মের ভবিষ্যতের কথা ভেবে এই আন্দোলন শুরু হয়েছে, তাদের স্বার্থ বিসর্জন দিয়ে আমি অনশন ভাঙতে পারি না।"হিডেন স্টোরিজ নিউজ

‘দাবি না মানলে অনশন চলবে’, হাসপাতাল থেকেই সরকারের কাছে বার্তা সোনমের