কলকাতার বস্তি এলাকায় স্বাস্থ্য পরিষেবায় বড় উদ্যোগ, চালু হচ্ছে ১০০ নতুন মেডিক্যাল ভ্যান
কলকাতার ঘিঞ্জি এলাকা ও বস্তিবাসীদের জন্য বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। শহরের প্রান্তিক মানুষের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সির (SUDA)-এর মাধ্যমে আরও ১০০টি নতুন মোবাইল মেডিক্যাল ইউনিট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষ যাতে সহজেই প্রয়োজনীয় চিকিৎসা পান, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। [TECHTARANGA-POST:11251]এই মোবাইল মেডিক্যাল ইউনিটগুলি কার্যত একটি চলন্ত হাসপাতালের মতো কাজ করবে। প্রতিটি ভ্যানে থাকবে সেমি-অটো অ্যানালাইজার, সেল কাউন্টার, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাফি এবং পোর্টেবল হ্যান্ড-হেল্ড এক্স-রে মেশিন। এখানে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে প্রাথমিক পর্যায়ের বিভিন্ন রোগ নির্ণয়ের সুবিধা মিলবে এক জায়গাতেই। হিমোগ্লোবিন, রক্তে শর্করার মাত্রা, ম্যালেরিয়া শনাক্তকরণ, গর্ভধারণ পরীক্ষা-সহ প্রায় ৩৫ ধরনের পরীক্ষার ব্যবস্থা থাকবে এই ইউনিটগুলিতে। পাশাপাশি গর্ভবতী মহিলাদের জন্য থাকছে আল্ট্রাসোনোগ্রাফির সুবিধা। পরীক্ষা-নিরীক্ষাই ছাড়াও জটিল রোগের ক্ষেত্রেও রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার ব্যবস্থা থাকবে। প্রতিটি ইউনিটে টেলিমেডিসিন পরিষেবা উপলব্ধ থাকবে, ফলে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে। লন্ডনের সাহেবদেরও আতঙ্কিত করেছিল ঠগীদের রহস্যময় হলুদ রুমাল!স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিকের কথায়, “শহরের বস্তি এলাকার বহু মানুষ সঠিক চিকিৎসা পরিষেবা সুযোগ পান না। এবার তাঁদের দোরগোড়ায় আধুনিক যন্ত্রপাতি নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পৌঁছে দিয়ে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো আরও চাঙ্গা করাই আমাদের লক্ষ্য।” রাজ্য সরকারের আশা, নতুন ১০০টি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু হলে শহরাঞ্চলের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী হবে।