Hidden Stories (বাংলা)

চিনির দামে ছ্যাঁকা! মিষ্টির স্বাদ পেতে এবার ভরসা রাখুন এই বিকল্পগুলিতে

চিনির দাম এখন কোথায় পৌঁছেছে জানেন তো? কলকাতার বাজারে এক কেজি চিনি বিকোচ্ছে প্রায় ৬০ থেকে ৬৫ টাকা দরে। পুজোর আগে দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ফলে চায়ের কাপ থেকে রান্নাঘর—সব জায়গাতেই চিনির ব্যবহার কমানোর কথা ভাবছেন অনেকে। কিন্তু মিষ্টি স্বাদটা পাবেন কী করে? চিনির বদলে ব্যবহার করতে পারেন বেশ কিছু সহজ বিকল্প। চিনি পুরোপুরি বাদ না দিলেও তার ব্যবহার কমিয়ে গুড়, মধু, খেজুর কিংবা প্রাকৃতিক ভাবে মিষ্টি ফল ব্যবহার করা যেতে পারে। স্বাস্থ্যসচেতনরা আবার স্টিভিয়া বা মঙ্ক ফ্রুটের মতো সুইটনারের দিকেও ঝুঁকছেন।গুড়: চিনির অন্যতম পরিচিত বিকল্প। পায়েস, মিষ্টি পদ থেকে শুরু করে আলুর দম বা মাংসের ঝোলেও অল্প গুড় ব্যবহার করা যায়। গুড়ে সামান্য পরিমাণে আয়রন, ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম থাকে।মধু: চা, দই বা বিভিন্ন খাবারে অল্প মধু ব্যবহার করা যায়। তবে মধুও এক ধরনের চিনি, তাই পরিমাণে লাগাম রাখা জরুরি।খেজুর: প্রাকৃতিক ভাবেই মিষ্টি। পায়েস, কেক, স্মুদি, চাটনি বা মিষ্টি পদে খেজুর ব্যবহার করলে বাড়তি চিনি কমানো যায়। এতে ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও অ্যান্টি-অক্সিড্যান্টও থাকে।নারকেলের চিনি: পায়েস, ক্ষীর বা হালুয়ায় ব্যবহার করা যায়। স্বাদে ক্যারামেলের মতো। তবে এটাও চিনি, তাই বেশি পরিমাণে খাওয়া ঠিক নয়।মঙ্ক ফ্রুট: চিনির তুলনায় অনেক বেশি মিষ্টি হওয়ায় অল্প পরিমাণেই কাজ হয়। সাম্প্রতিক সময়ে চিনি কমানোর বিকল্প হিসেবে এর ব্যবহার বাড়ছে।স্টিভিয়া: উদ্ভিদ থেকে পাওয়া এই সুইটনারে ক্যালোরি খুবই কম এবং রক্তে শর্করার মাত্রা বাড়ানোর প্রভাবও কম। তরল, গুঁড়ো বা ট্যাবলেট— বিভিন্ন রূপে পাওয়া যায়।সুক্রালোজ় ও ইরিথ্রিটল: চিনি ছাড়া তৈরি নানা খাবার ও পানীয়তে এগুলি ব্যবহার করা হয়। মিষ্টি স্বাদ থাকলেও ক্যালোরি কম। তবে অতিরিক্ত ব্যবহার না করাই ভাল।খেজুরের সিরাপ: খেজুর ঘন করে তৈরি এই সিরাপ মিষ্টি পদ বা পানীয়তে চিনির বিকল্প হতে পারে।মিষ্টি ফল: কলা, পাকা পেঁপে বা অন্য মিষ্টি ফলের রস বানিয়ে পায়েস, হালুয়া কিংবা বিভিন্ন রান্নায় ব্যবহার করা যায়। ফলের সঙ্গে ফাইবার, ভিটামিন ও খনিজও পাওয়া যায়।তবে একটা কথা মনে রাখা দরকার— চিনি বা তার বিকল্প যাই হোক, পরিমাণ বুঝে খাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

চিনির দামে ছ্যাঁকা! মিষ্টির স্বাদ পেতে এবার ভরসা রাখুন এই বিকল্পগুলিতে