Hidden Stories (বাংলা)

ভবানীপুরে ‘মেগা-সাক্ষাৎ’, একই এলাকায় মুখোমুখি মমতা-শুভেন্দু!

ভবানীপুরের হাইভোল্টেজ লড়াইয়ে আজ এক অভূতপূর্ব মুহূর্তের সাক্ষী থাকল চক্রবেড়িয়া এলাকা। বুথ পরিদর্শনে বেরিয়ে কার্যত মুখোমুখি হয়ে পড়লেন দুই যুযুধান প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী।[TECHTARANGA-POST:8504] তখন এলাকার একটি পার্টি অফিসের বারান্দায় বসেছিলেন তৃণমূলনেত্রী, আর ঠিক সেই সময় বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়ে সেই অফিসের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। কয়েক মুহূর্তের জন্য দুই হেভিওয়েট প্রতিপক্ষ একই বৃত্তে চলে আসায় এলাকায় উত্তেজনা চরমে পৌঁছায়।[TECHTARANGA-POST:8514]চক্রবেড়িয়ায় দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে শুভেন্দু অধিকারী দাবি করেন, মানুষ তৃণমূলকে ভোট দিচ্ছে না। মুখ্যমন্ত্রীর বুথ পরিদর্শনের ধরণ নিয়ে প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় ৫০-৬০ জন ‘গুন্ডা’ নিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং সাধারণ ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।[TECHTARANGA-POST:8502] শুভেন্দুর প্রশ্ন, ১৬৩ ধারা জারি থাকা সত্ত্বেও একজন প্রার্থী কীভাবে এত বড় দলবল নিয়ে রাস্তায় নামেন? এই বিষয়ে তিনি কলকাতার ডিইও-র কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন বলেও জানান। শুভেন্দু সাফ বলেন, “প্রার্থী হিসেবে তিনি আসতেই পারেন, কিন্তু গুন্ডামি করতে দেব না।” অন্যদিকে, দীর্ঘদিনের রেওয়াজ ভেঙে ভোটের সকাল থেকে বুথে বুথে মমতার এই সক্রিয় উপস্থিতি ভবানীপুরের লড়াইকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে।

ভবানীপুরে ‘মেগা-সাক্ষাৎ’, একই এলাকায় মুখোমুখি মমতা-শুভেন্দু!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার