Hidden Stories (বাংলা)

স্বাস্থ্যসাথী’ থেকে আয়ুষ্মানে রূপান্তরে গতি, পুজোর আগেই কাজ শেষের বার্তা মুখ্যমন্ত্রীর

পুজোর আগেই স্বাস্থ্যসাথী প্রকল্পের উপভোক্তাদের যাচাই-বাছাই শেষ করে তাঁদের আয়ুষ্মান ভারত প্রকল্পে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক শীর্ষকর্তা, জেলাশাসক ও বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নির্দেশ দেন।[TECHTARANGA-POST:10560]সূত্রের খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্প বাস্তবায়নের জন্য একটি ‘ইমপ্লিমেন্টেশন ক্যালেন্ডার’ তৈরি করতে হবে। পাশাপাশি সরকারি অর্থের ব্যবহার, প্রকল্পের স্বচ্ছতা এবং পরিষেবা প্রদানে জবাবদিহি নিশ্চিত করতেও একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট আধিকারিকদের নাম ও যোগাযোগের নম্বর প্রকাশ্যে রাখতে হবে, যাতে সাধারণ মানুষ প্রয়োজন হলে সরাসরি যোগাযোগ করতে পারেন। নিয়মিত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বৈঠক করে তাঁদের সমস্যা শুনতে হবে এবং দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি প্রকল্পের সমস্ত তথ্য ও ডেটাবেস স্বচ্ছভাবে সংরক্ষণের উপরও জোর দেওয়া হয়েছে।[TECHTARANGA-POST:10557]উল্লেখ্য, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের পরিবর্তে ধাপে ধাপে চালু করা হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। এই প্রকল্পের আওতায় যোগ্য উপভোক্তারা রাজ্য ও দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। তবে সরকার জানিয়েছে, আয়ুষ্মান ভারত সম্পূর্ণভাবে চালু না হওয়া পর্যন্ত স্বাস্থ্যসাথী প্রকল্প চালু থাকবে।

স্বাস্থ্যসাথী’ থেকে আয়ুষ্মানে রূপান্তরে গতি, পুজোর আগেই কাজ শেষের বার্তা মুখ্যমন্ত্রীর

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার