Hidden Stories (বাংলা)

স্কুলের সামার ক্যাম্পে চরম বিপর্যয়! সুইমিং পুলে ডুবে মর্মান্তিক মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের, রণক্ষেত্র চত্বর!

আসানসোল: কলকাতার নেতাজিনগরের স্কুল ছাত্রের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার রাজ্যের আরও এক বেসরকারি নামী স্কুলের বিরুদ্ধে উঠল চরম গাফিলতির অভিযোগ। স্কুলেরই আয়োজিত সামার ক্যাম্পে গিয়ে সুইমিং পুলে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের। [TECHTARANGA-POST:9565]আজ, বৃহস্পতিবার সকালে আসানসোলের এই শিউরে ওঠা ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। ঘটনার পরপরই ওই ছাত্রকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই আকস্মিক ও মর্মান্তিক দুর্ঘটনায় নিমিষেই উৎসবের মেজাজ বদলে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্কুল কর্তৃপক্ষের চরম উদাসীনতার কারণেই যে এমন ঘটনা ঘটেছে, তা দাবি করে ক্ষোভে ফুঁসছেন পরিবারের সদস্যরা।[TECHTARANGA-POST:9555]পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ছাত্রের নাম অদ্বিক হিলারিয়ান (১১)। সে আসানসোলের নামী সেন্ট ভিনসেন্ট স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। স্কুল কর্তৃপক্ষের তরফ থেকেই ছাত্রদের জন্য একটি বিশেষ সামার ক্যাম্পের আয়োজন করা হয়েছিল, যেখানে অদ্বিক-সহ মোট ৩৩ জন ছাত্র অংশ নেয়। বৃহস্পতিবার সকালে নিয়মানুযায়ী বাকি ছাত্রদের সাথেই সুইমিং পুলে সাঁতার কাটতে নেমেছিল অদ্বিক। সেখানে উপস্থিত সুইমিং ট্রেনারদের দাবি, সাঁতার কাটার সময় আচমকাই জলের অনেকটা মাঝখানে অর্থাৎ গভীর অংশে চলে যায় সে। কিছু বুঝে ওঠার আগেই সে জলের তলায় তলিয়ে যেতে থাকে। বিষয়টি নজরে আসা মাত্রই তাকে তড়িঘড়ি জল থেকে উদ্ধার করে নিয়ে আসেন ট্রেনাররা।[TECHTARANGA-POST:9544] পুলে পাড়েই তাকে বাঁচানোর মরিয়া চেষ্টা হিসেবে সিপিআর (CPR) দেওয়া হয় এবং সেই সময় তার মুখ থেকে কিছুটা জলও বের হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত জেলা হাসপাতালে পাঠানো হয়, কিন্তু ততক্ষণে সব শেষ। হাসপাতালের চিকিৎসকেরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয়েছে ওই ছাত্রের। যদিও স্কুলের প্রিন্সিপাল জানিয়েছেন, এই কঠিন পরিস্থিতিতে স্কুল কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকবে।[TECHTARANGA-POST:9563]উল্লেখ্য, দিনকয়েক আগেই কলকাতার নেতাজিনগরের মহর্ষি বিদ্যা মন্দির স্কুলের তৃতীয় শ্রেণির এক ছাত্রের মৃত্যুর ঘটনাতেও স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মারাত্মক গাফিলতির আঙুল উঠেছিল। আয়ুষ নাথ নামের ওই ছাত্রটি গত ১৩ মে স্কুলে গিয়ে আচমকাই অচৈতন্য হয়ে পড়ে। পরে তার বাবা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সে কোমায় চলে যায় এবং গত রবিবার হাসপাতালেই মৃত্যুর কোলে ঢলে পড়ে একরত্তি আয়ুষ।[TECHTARANGA-POST:9481] চিকিৎসকদের দাবি, মাথায় গুরুতর চোট ও অভ্যন্তরীণ রক্তক্ষরণের জেরেই মৃত্যু হয়েছিল তার, যা নিয়ে ইতিমিধ্যেই নেতাজিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। কলকাতার সেই ক্ষোভের আগুন নিভে যাওয়ার আগেই, আসানসোলের এই বেসরকারি স্কুলের সুইমিং পুলে সুরক্ষাবিধি বুড়ো আঙুল দেখিয়ে কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্কুলের সামার ক্যাম্পে চরম বিপর্যয়! সুইমিং পুলে ডুবে মর্মান্তিক মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের, রণক্ষেত্র চত্বর!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার