চেন্নাই: ৩ মে, ২০২৬: তখনও বিমানের চাকা পুরোপুরি থামেনি, শারজাহ থেকে আসা বিমানটি সবে চেন্নাই বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে ঢুকেছে। ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। বিমানের আপৎকালীন দরজা (Emergency Exit) খুলে হঠাৎ নিচে ঝাঁপ দিলেন এক যুবক! রবিবারের ভোরে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনায় হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। এয়ার আরাবিয়ার ওই বিমানের চালক দ্রুত বিষয়টি কন্ট্রোল রুমে জানালে সিআইএসএফ (CISF) জওয়ানরা এসে ওই ব্যক্তিকে আটক করেন। জানা গিয়েছে, ধৃত যুবক তামিলনাড়ুর পুদুক্কোট্টাই জেলার বাসিন্দা।[TECHTARANGA-POST:8709]প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শারজাহ থেকে ওড়ার পর থেকেই ওই যুবকের শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না। মাঝ আকাশে বিমানে দু'বার বমিও করেন তিনি। বিমানটি অবতরণ করার পর যখন ধীর গতিতে চলছিল, তখনই তিনি এই কাণ্ড ঘটান। তবে বিমানটি খুব উঁচু না থাকায় এবং গতি কম থাকায় তাঁর শরীরে বড় কোনো আঘাত লাগেনি। এই ঘটনার জেরে নিরাপত্তার খাতিরে বিমানবন্দরের প্রধান রানওয়েটি ভোর ৩টে ২৩ থেকে ৪টে ২৩ পর্যন্ত প্রায় এক ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল। বিমানে কোনো যান্ত্রিক গোলযোগ না থাকলেও, এক যাত্রীর এমন আচরণের কারণ খুঁজতে তাঁকে জেরা করছে পুলিশ।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার