চেন্নাই: একদিকে যখন তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ফল গণনাকে কেন্দ্র করে দক্ষিণের রাজনীতিতে ফুটছে টানটান উত্তেজনা, ঠিক সেই সময়েই শিরোনামে উঠে এলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণণ। সোমবার নিজের জন্মদিনে তিরুপতি মন্দিরে পুজো দিতে পৌঁছেছিলেন তিনি। আর তাঁর এই মন্দির সফর ঘিরেই এখন বিনোদন এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন।[TECHTARANGA-POST:8738]তৃষার ৪৩তম জন্মদিনে ভগবান ভেঙ্কটেশ্বরের আশীর্বাদ নিতে তিরুপতিতে তাঁর উপস্থিত হওয়াকে নেহাত কাকতালীয় বলে মানতে নারাজ অনেকেই। জল্পনার মূল কারণ হল, এই একই দিনে তামিলনাড়ু নির্বাচনের ফল ঘোষণা হচ্ছে, যেখানে রুপোলি পর্দার সুপারস্টার বিজয় অর্থাৎ 'থালাপতি'র রাজনৈতিক দল 'তামিলাগা ভেট্রি কাজেগম' (TVK) প্রথমবার নির্বাচনী ময়দানে নেমেছে। প্রাথমিক ট্রেন্ডে বিজয়ের দল চমকপ্রদ সাফল্য দেখাতে শুরু করায়, অনেকেই মনে করছেন তৃষা হয়তো তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধুর রাজনৈতিক জয়ের কামনায় মানত করতেই তিরুপতি গিয়েছেন।[TECHTARANGA-POST:8737]উল্লেখ্য, বিজয় ও তৃষার অফ-স্ক্রিন রসায়ন নিয়ে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবসময়ই চর্চা লেগেই থাকে। তাঁদের অভিনীত শেষ ছবি ‘লিও’-র সাফল্যের পর থেকেই এই জুটিকে নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, বিজয় রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকেই তৃষা পরোক্ষভাবে তাঁর পাশে রয়েছেন। যদিও অভিনেত্রী নিজে রাজনৈতিক কোনও মন্তব্য করেননি, তবুও আজ সকালে মন্দিরে তাঁর প্রার্থনা করার ছবি সমাজমাধ্যমে ভাইরাল হতেই অনুরাগীদের মধ্যে চর্চা শুরু হয়েছে—তবে কি থালাপতির জয় নিশ্চিত করতেই এই পুজো?[TECHTARANGA-POST:8735]তৃষার জন্মদিনের এই পুণ্য সফরের ছবি ও ভিডিয়ো বর্তমানে ট্রেন্ডিং। এখন দেখার, দিনশেষে তিরুপতির আশীর্বাদ এবং বিজয়ের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার