Hidden Stories (বাংলা)

‘২১-এর শিম্পাঞ্জি’ মনে আছে? ছাব্বিশের এক্সিট পোল আসতেই বিজেপিকে চরম হুঁশিয়ারি তথাগতর!*

কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচন শেষ হতেই বাংলায় পরিবর্তনের হাওয়া কি তবে আরও জোরালো হয়েছে? বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল দেখে যখন বিজেপি শিবিরের অন্দরে খুশির আমেজ, ঠিক তখনই তাতে বাস্তবতার জল ঢাললেন বর্ষীয়ান নেতা তথাগত রায়। গেরুয়া দলকে সতর্ক করে তিনি মনে করিয়ে দিলেন ২০২১ সালের সেই তিক্ত অভিজ্ঞতার কথা। বৃহস্পতিবার এক বিস্ফোরক ফেসবুক পোস্টে তথাগত স্পষ্ট জানালেন, এখনই উচ্ছ্বসিত হওয়ার কোনও কারণ নেই।[TECHTARANGA-POST:8603]তথাগত রায়ের নিশানায় মূলত একুশের বিধানসভা নির্বাচনের সেই প্রেক্ষাপট, যেখানে এক্সিট পোল বিজেপিকে ক্ষমতায় বসালেও বাস্তবে তৃণমূল কংগ্রেস ২১৩টি আসন পেয়ে সরকার গড়েছিল। তথাগতর মতে, এক্সিট পোল দেখে আনন্দিত হওয়া যেতে পারে। কিন্তু, অতি-উচ্ছ্বাস বিপদ ডেকে আনতে পারে। তিনি তাঁর সোশাল পোস্টে লিখেছেন, “পশ্চিমবঙ্গ বিজেপি! এগজিট পোল নিয়ে আনন্দিত হোন, কিন্তু উচ্ছ্বসিত হবেন না। ২০২১-এর কথা ভুলবেন না।”[TECHTARANGA-POST:8599]ভোট গণনার দিন ‘চোরের দল’ কারচুপি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তথাগত। তিনি দলীয় কর্মীদের কড়া নির্দেশ দিয়ে জানিয়েছেন, রিটার্নিং অফিসার জয়ী ঘোষণা না করা পর্যন্ত কাউন্টিং এজেন্টরা যেন কোনওভাবেই টেবিল ছেড়ে না ওঠেন। তাঁরা যেন সেখানেই ‘গ্যাঁট হয়ে’ বসে থাকেন।[TECHTARANGA-POST:8597]এদিন তাঁর পোস্টে সবথেকে চাঞ্চল্যকর ছিল তৎকালীন বিজেপি রাজ্য নেতৃত্বের প্রতি চরম আক্রমণ। কারও নাম না করে তথাগত লিখেছেন, ২০২১ সালে যে ‘শিম্পাঞ্জির’ উপর বাংলার দায়িত্ব ছিল, সে বেলা সাড়ে বারোটার সময় আত্মসমর্পণ করে ‘মমতাজীকে শুভকামনা’ জানিয়ে রাজ্য ছেড়ে পালিয়েছিল। অতীতেও দলকে ‘কামিনী-কাঞ্চন’ তত্ত্বে বিঁধেছিলেন তিনি। ছাব্বিশের নির্বাচনের ফলাফল ঘোষণার প্রাক্কালে বর্ষীয়ান এই নেতার এমন মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।[TECHTARANGA-POST:8597]এখন প্রশ্ন উঠছে, তথাগতর এই আশঙ্কাই কি শেষ পর্যন্ত সত্যি হবে? নাকি ছাব্বিশের বাংলা সত্যিই কোনও বড় চমক দেখাতে চলেছে? উত্তর মিলবে ভোটগণনার শেষ লগ্নে।#WestBengalElection2026 #TathagataRoy #ExitPoll #BJPBengal #TrinamoolCongress #BengalPolitics #HiddenStoriesNews

‘২১-এর শিম্পাঞ্জি’ মনে আছে? ছাব্বিশের এক্সিট পোল আসতেই বিজেপিকে চরম হুঁশিয়ারি তথাগতর!*

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার