ভোট-আইপিএলের মিশেলে বিনোদনের মরশুমি ককটেল! কুপোকাৎ টেলি-মেগারা?
কলকাতা: একদিকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের উত্তাপ, অন্যদিকে আইপিএলের টানটান উত্তেজনা - এই জোড়া ধাক্কায় কিছুটা কোণঠাসা হলেও লড়াই ছাড়েনি বাংলা মেগা সিরিয়ালগুলি। বৃহস্পতিবার বিকেলে এপ্রিলের শেষ সপ্তাহের রিপোর্ট কার্ড আসতেই দেখা গেল টিআরপি তালিকায় বড়সড় ওলটপালট! আইপিএলের ঝোড়ো ব্যাটিং সামলে কোন ধারাবাহিক ছিনিয়ে নিল ‘বেঙ্গল টপার’-এর শিরোপা? দেখে নিন সেরা দশের তালিকা।[TECHTARANGA-POST:8618]এবারের টিআরপি তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানের মধ্যে লড়াই ছিল চোখে পড়ার মতো। ৫.২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখে ফের ‘বেঙ্গল টপার’ হল ‘পরিণীতা’। মাত্র ০.১ পয়েন্টের ব্যবধানে অর্থাৎ ৫.১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে ভক্তিরসের গল্প ‘তারে ধরি ধরি মনে করি’। অন্যদিকে ৫.০ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানটি নিজের দখলেই রেখেছে ‘পরশুরাম আজকের নায়ক’।[TECHTARANGA-POST:8617]চতুর্থ ও পঞ্চম স্থানেও রয়েছে টানটান উত্তেজনা। দুই বোনের গল্পের প্রেক্ষাপটে নির্মিত ‘জোয়ার ভাটা’ ৪.৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। আর ৪.৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নিজের জায়গা পাকা করেছে ‘ও মোর দরদিয়া’।প্রথম পাঁচটি মেগা মোটামুটি স্বস্তিকর জায়গায় থাকলেও, শেষের পাঁচটি মেগার নম্বর এক ধাক্কায় অনেকটাই কমেছে। যা দেখে শিল্পী মহলে বেশ উদ্বেগ তৈরি হয়েছে।[TECHTARANGA-POST:8615]ষষ্ঠ স্থান: ৪.৫ পয়েন্ট নিয়ে একসঙ্গে তিনটি মেগা— ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’, ‘রাঙামতি তিরন্দাজ’ ও ‘কুসুম’।সপ্তম স্থান: ৪.৪ পয়েন্ট পেয়ে লাজুর জীবনের লড়াই অর্থাৎ ‘কনে দেখা আলো’।অষ্টম স্থান: ৪.১ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে রয়েছে ‘প্রতিজ্ঞা’ ও ‘সংসারের সংকীর্তন’।নবম স্থান: ৩.৬ পয়েন্ট নিয়ে ‘কমলা নিবাস’ ও ‘লক্ষ্মী ঝাঁপি’।দশম স্থান: ২.৮ পয়েন্ট নিয়ে তালিকায় শেষ নাম ‘শুধু তোমারই জন্য’।[TECHTARANGA-POST:8615]ভোটের খবরের ভিড়েও দর্শকরা যে প্রিয় ধারাবাহিকের জন্য সময় বের করছেন, তা এই রিপোর্ট কার্ডেই স্পষ্ট। এখন দেখার আগামী সপ্তাহে মেগা-যুদ্ধ কোন মোড় নেয়।