মুর্শিদাবাদে ফের শক্তিবৃদ্ধি তৃণমূলের! সৌমিক হোসেনের হাত ধরে রানিনগরে হাত ছেড়ে জোড়াফুলে শতাধিক পরিবার
রানিনগর (মুর্শিদাবাদ): বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই মুর্শিদাবাদের রানিনগরে বড়সড় ভাঙন জাতীয় কংগ্রেসে। এলাকায় কংগ্রেসের পরিচিত মুখ তথা মেম্বার প্রতিনিধি বেলাল শেখের নেতৃত্বে শতাধিক সমর্থক আজ আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করলেন। এই দলবদলকে কেন্দ্র করে জেলায় রাজনৈতিক সমীকরণ বদলের জল্পনা এখন তুঙ্গে।[TECHTARANGA-POST:7595]বৃহস্পতিবার রানিনগরের তৃণমূল প্রার্থী সৌমিক হোসেনের বাসভবনে একটি যোগদান সভার আয়োজন করা হয়। সেখানে সৌমিক হোসেনের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন বেলাল শেখ ও তাঁর অনুগামীরা। ভোটের ঠিক আগে এই যোগদান এলাকায় কংগ্রেসের সংগঠনকে বড়সড় ধাক্কা দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।[TECHTARANGA-POST:7587]তৃণমূলে যোগ দেওয়ার পর বেলাল শেখ জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং উন্নয়নের রাজনীতিতে আস্থা রেখেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। রানিনগরের মানুষের স্বার্থে এবং উন্নয়নের কাজকে আরও গতিশীল করতেই তাঁরা কংগ্রেস ছেড়ে ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন।[TECHTARANGA-POST:7585]অন্যদিকে, তৃণমূল প্রার্থী সৌমিক হোসেন নবাগতদের দলে স্বাগত জানিয়ে বলেন, "বেলাল শেখের মতো সংগঠকের যোগদানে রানিনগরে তৃণমূলের হাত আরও শক্ত হলো। মানুষ বোঝেন যে উন্নয়নই শেষ কথা।" ভোটের মুখে এই মেগা যোগদান রানিনগর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের লড়াইকে আরও সহজ করে তুলবে বলে দাবি স্থানীয় নেতৃত্বের।