Hidden Stories (বাংলা)

বীরভূমে পলাতক তৃণমূল নেতার বাড়িতে মিলল লক্ষ-লক্ষ টাকা, ৫০ ভরি সোনা!

সিউড়ি: বীরভূমে ফের বেআইনি বালি ব্যবসার রমরমা কারবারের পর্দাফাঁস করল পুলিশ। মহম্মদবাজার ব্লকের রাজ্যধরপুর গ্রামে এক প্রভাবশালী বালি ব্যবসায়ীর বাড়ি এবং অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ এবং সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মূল বালি ব্যবসায়ী স্থানীয় তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। নদীর চর থেকে অবৈধভাবে বালি তুলে তা পাচার করার দীর্ঘদিনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযানের পর থেকেই ওই তৃণমূল নেতা পলাতক।[TECHTARANGA-POST:9616]পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে মহম্মদবাজার এলাকায় বেআইনি বালির খাদান চালাচ্ছিলেন অভিযুক্ত ওই নেতা, যাঁর পরিচিতি ‘লবণ’ নামে। সম্প্রতি তাঁর বাড়ি সংলগ্ন অফিসে হিসাব-বহির্ভূত বিপুল পরিমাণ নগদ অর্থ মজুত রাখার সুনির্দিষ্ট খবর পায় পুলিশ। সেই তথ্যের ভিত্তিতেই শনিবার রাজ্যধরপুর গ্রামে তল্লাশি অভিযান চালানো হয়। এই অভিযানে অভিযুক্তের অফিস ও বাড়ি থেকে নগদ প্রায় ৪৯ লক্ষ ৭৫ হাজার টাকা এবং ৫০২ গ্রাম (যা প্রায় ৪৩ ভরি ওজনের) সোনার অলঙ্কার বাজেয়াপ্ত করা হয়েছে।[TECHTARANGA-POST:9606]এই চক্রের সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যেই শামিম শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তবে, ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত লবণ শেখ এবং তাঁর আরও দুই সহযোগী বেপাত্তা। পলাতক অভিযুক্তদের খোঁজে মহম্মদবাজার থানার পুলিশ জেলাজুড়ে চিরুনি তল্লাশি শুরু করেছে। ঘটনার জেরে রাজনৈতিক মহলেও শোরগোল পড়ে গিয়েছে।

বীরভূমে পলাতক তৃণমূল নেতার বাড়িতে মিলল লক্ষ-লক্ষ টাকা, ৫০ ভরি সোনা!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার