Hidden Stories (বাংলা)

রাহুলের মৃত্যুতে যুদ্ধের প্রস্তুতি প্রিয়াঙ্কা! প্রযোজকের বিরুদ্ধে FIR, কর্মবিরতির পথে টলিউড?

কলকাতা: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণ কি স্রেফ দুর্ঘটনা, নাকি চরম গাফিলতি? তালসারির সমুদ্রতটে শুটিং করতে গিয়ে রাহুলের তলিয়ে যাওয়ার ঘটনায় এবার আইনি যুদ্ধের পথে টলিউড! একদিকে, আইনি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন রাহুলের স্ত্রী - অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার, অন্যদিকে সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে কড়া পদক্ষেপ করতে চলেছে আর্টিস্ট ফোরাম। মঙ্গলবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে এক রুদ্ধদ্বার বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বুধবারই সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার বিরুদ্ধে FIR করছেন প্রিয়াঙ্কা।[TECHTARANGA-POST:7741]এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশের তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ১০-১২ জন প্রত্যক্ষদর্শী এবং শুটিং ইউনিটের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে বয়ানে ব্যাপক অসঙ্গতি পেয়েছে পুলিশ। শুটিং ইউনিটের দাবি, রাহুলকে দ্রুত জল থেকে তোলা হয়েছিল। কিন্তু, স্থানীয় বাসিন্দা ও ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে অন্য কথা। রিপোর্টে জানা গিয়েছে - রাহুলের ফুসফুস এবং পাকস্থলীতে অস্বাভাবিক পরিমাণ বালি ও নোনা জল ঢুকে গিয়েছিল। যা প্রমাণ করে, তিনি দীর্ঘক্ষণ জলের নীচে ডুবে ছিলেন। প্রশ্ন উঠছে, তবে কি উদ্ধারে দেরি হয়েছিল? কেন সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা ছিল না?[TECHTARANGA-POST:7736]সহকর্মীর মৃত্যুতে টলিউডের অন্দরে ক্ষোভের আগুন জ্বলছে। 'এই মৃত্যুর দায় আমাদের সকলের' - অভিনেত্রী চৈতি ঘোষালের এই হাহাকার এখন গোটা ইন্ডাস্ট্রিরই মতামত হয়ে দাঁড়িয়েছে। আর্টিস্ট ফোরাম ইতিমধ্যেই ওই প্রযোজনা সংস্থাকে আইনি নোটিস পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, আগামী কয়েকদিনের মধ্যে সঠিক এবং সন্তোষজনক জবাব না মিললে রাজ্যজুড়ে 'কর্মবিরতি'-র ডাক দিতে পারেন অভিনেতারা![TECHTARANGA-POST:7732]লাইট-ক্যামেরা-অ্যাকশনের মাঝে এভাবেও কি প্রাণ যেতে পারে? প্রিয়াঙ্কা সরকারের দায়ের করা FIR এবং পুলিশের পরবর্তী পদক্ষেপই বলে দেবে পর্দার পিছনের আসল সত্যিটা কী ছিল। আপাতত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু রহস্যের জট ছাড়াতে মরিয়া লালবাজার ও আর্টিস্ট ফোরাম। টলিউড কি পারবে তার ঘরের ছেলেকে হারানোর সঠিক বিচার ছিনিয়ে নিতে? উত্তর দেবে সময়।

রাহুলের মৃত্যুতে যুদ্ধের প্রস্তুতি প্রিয়াঙ্কা! প্রযোজকের বিরুদ্ধে FIR, কর্মবিরতির পথে টলিউড?

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার