Hidden Stories (বাংলা)

জম্মু-কাশ্মীরে ভয়াবহ পথদুর্ঘটনা: উধমপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, মৃত অন্তত ১৫

সোমবার সকালে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল জম্মু-কাশ্মীরের উধমপুর। রামনগর থেকে উধমপুরগামী একটি যাত্রীবোঝাই বাস কানোটে গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এই ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ১৫ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে ধ্বংসস্তূপের নীচে আরও অনেকের আটকে থাকার সম্ভাবনা থাকায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে প্রশাসন। ঘটনায় জখম হয়েছেন অন্তত ২০ জন যাত্রী, যাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।[TECHTARANGA-POST:8183]দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় বাসিন্দা, পুলিশ এবং এসডিআরএফ (SDRF) উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে। খাদে পড়ে বাসটি কার্যত দুমড়ে-মুচড়ে যাওয়ায় উদ্ধারকাজ চালাতে বেগ পেতে হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ জানিয়েছেন, তিনি জেলা প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। আশঙ্কাজনক যাত্রীদের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে এয়ারলিফট করা হয়েছে। জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিংহ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন এবং ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখার জন্য তদন্তের নির্দেশ দিয়েছেন।

জম্মু-কাশ্মীরে ভয়াবহ পথদুর্ঘটনা: উধমপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, মৃত অন্তত ১৫

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার