১ জুলাই থেকেই অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০ টাকা! জয় জোহাড়েও ভাতা বৃদ্ধি, হুল দিবসে আদিবাসী পড়ুয়া ও মা-বোনেদের জন্য বিরাট লটারি শুভেন্দুর
বাঁকুড়া: ১ জুলাই রাজ্যের কোটি কোটি মা-বোনেদের জন্য হতে চলেছে এক ঐতিহাসিক দিন। ঠিক তার আগের দিন, বাঁকুড়ার মুকুটমণিপুরে হুল দিবসের মেগা সরকারি মঞ্চ থেকে জঙ্গলমহল তথা গোটা রাজ্যের মানুষের জন্য একগুচ্ছ বাম্পার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী ও পুলিশের ভূমিকা নিয়ে বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবিরেরএকদিকে যেমন আদিবাসী পড়ুয়াদের হস্টেল ভাতা প্রায় দ্বিগুণ করা হয়েছে, তেমনই বৃদ্ধা আদিবাসী মহিলাদের ‘জয় জোহার’ প্রকল্পের ভাতাও এক ধাক্কায় ৫০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে সবচেয়ে বড় চমক হিসেবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বুধবার পয়লা জুলাই থেকেই অন্নপূর্ণা যোজনার আওতায় রাজ্যের ১ কোটি ২০ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে ৩,০০০ টাকা করে। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদকে নিয়ে পূর্বতন সরকারের বঞ্চনার পর্দাফাঁস করে জঙ্গলমহলের ভোল বদলে ১,২০০ কোটি টাকার মহাপরিকল্পনাও পেশ করেছেন তিনি।[TECHTARANGA-POST:10450]বাঁকুড়ার সরকারি মঞ্চ থেকে আদিবাসী কল্যাণে একগুচ্ছ বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, যে সমস্ত আদিবাসী পড়ুয়ারা হস্টেলে থেকে পড়াশোনা করেন, এত দিন তাঁরা থাকা-খাওয়ার খরচ বাবদ মাসে ১,৮০০ টাকা পেতেন; এবার থেকে সেই ভাতা একলাফে বাড়িয়ে ৩,৩০০ টাকা করা হলো। পাশাপাশি, ‘জয় জোহার’ প্রকল্পে বয়স্ক আদিবাসী মহিলারা মাসে যে ১,০০০ টাকা ভাতা পেতেন, তা বাড়িয়ে ১,৫০০ টাকা করার ঘোষণা করেন তিনি। [TECHTARANGA-POST:10447]শুধু তাই নয়, পশ্চিমাঞ্চল উন্নয়ন, আদিবাসী কল্যাণ এবং পর্যটন দফতর যৌথভাবে কাজ করে পরিকাঠামোগত সমস্ত খামতি দূর করবে এবং মুকুটমণিপুরকে দেশের অন্যতম একটি আদর্শ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলবে। শুভেন্দুর স্পষ্ট বার্তা, “রাজ্যের ১৭ জন আদিবাসী বিধায়ক আমাদের দলে রয়েছেন, এবার জঙ্গলমহলের মানুষের সেই ভালোবাসার ঋণ শোধ করার পালা।”ডিম ছোড়া বিতর্কে শমীক ভট্টাচার্যের তীব্র প্রতিক্রিয়াপ্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, গত তিন বছরে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদকে একটি টাকাও দেয়নি পূর্বতন সরকার। ২০২৫-২৬ অর্থবর্ষে জঙ্গলমহলের ৭৫টি ব্লকে মাত্র ৬ কোটি টাকার কাজ হয়েছিল, যা অত্যন্ত লজ্জাজনক। তবে তাঁর নতুন সরকার জঙ্গলমহলের ওই ৭৫টি ব্লকে ব্যাপক উন্নয়নের জন্য বাজেটে ১,২০০ কোটি টাকা বরাদ্দ করেছে। [TECHTARANGA-POST:10437]যেখানে নতুন স্বাস্থ্যকেন্দ্র, পানীয় জলের সুব্যবস্থা এবং কমিউনিটি হল তৈরি হবে। জামশেদপুর-ঝাড়খণ্ড শিল্পনগরী এবং দুর্গাপুর শিল্পনগরীকে ২০০ কিলোমিটারের একটি মহাসড়ক দিয়ে যুক্ত করে পুরুলিয়া ও বাঁকুড়াকে অর্থনৈতিক সমৃদ্ধির চরম শিখরে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য। এছাড়া, ১ জুলাই অন্নপূর্ণা যোজনার ১ কোটি ২০ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে সরাসরি ৩,০০০ টাকা পাঠানো নিশ্চিত করার পাশাপাশি ভুয়ো জাতিগত শংসাপত্রধারী ও তা প্রদানকারী সরকারি অফিসারদের কঠোর শাস্তির এবং জেলে পাঠানোর পুনর্বার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী।