Hidden Stories (বাংলা)

'৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ না খুললে গুঁড়িয়ে দেব বিদ্যুৎকেন্দ্র', ইরানকে ধ্বংসের চরম হুঁশিয়ারি ট্রাম্পের

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার চরম সংঘাতের মেঘ। বিশ্ব অর্থনীতির 'তৈল ধমনী' বলে পরিচিত হরমুজ প্রণালী অবরুদ্ধ করায় ইরানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। [TECHTARANGA-POST:7475]নিজের সমাজমাধ্যম 'ট্রুথ সোশাল'-এ ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে না দেয়, তবে আমেরিকার যুদ্ধবিমান ইরানের বড় বড় বিদ্যুৎকেন্দ্রগুলিকে নিশ্চিহ্ন করে দেবে। এই আক্রমণ শুরু হবে ইরানের বৃহত্তম বিদ্যুৎকেন্দ্রটি দিয়ে।[TECHTARANGA-POST:7487]গত ২৮ ফেব্রুয়ারি থেকে আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলছে। ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনেই স্পষ্ট করে দিয়েছেন, বিশ্বের ওপর চাপ বাড়াতে তাঁরা হরমুজ প্রণালী বন্ধ রাখবেন। এর ফলে বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহ কার্যত থমকে গিয়েছে, যার প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। তবে এই উত্তাল পরিস্থিতিতেও ভারতকে বিশেষ 'ছাড়পত্র' দিয়ে রেখেছে তেহরান।[TECHTARANGA-POST:7483]রবিবার এই রক্তক্ষয়ী যুদ্ধ ২৩ দিনে পা দিল। যুদ্ধে ইরান ছারখার হলেও আমেরিকার ক্ষয়ক্ষতিও নেহাত কম নয়, ইরানের প্রত্যাঘাতে গত ২০ দিনে ৩টি অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান এবং ৬টি KC ট্যাঙ্কার ধ্বংস হয়েছে। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা একাধিক মার্কিন ঘাঁটি এখন ক্ষতবিক্ষত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইজরায়েলের হাইফা তেল শোধনাগারসহ মধ্যপ্রাচ্যের একাধিক তেল ও গ্যাস ভাণ্ডার ধ্বংস হয়েছে।[TECHTARANGA-POST:7483]হরমুজ প্রণালী মুক্ত করতে এখন সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে ওয়াশিংটন। ট্রাম্পের এই সাম্প্রতিক হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একদিকে খামেনেইর অনড় মনোভাব, অন্যদিকে ট্রাম্পের 'বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার' আল্টিমেটাম— দুইয়ে মিলে বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা প্রবল হচ্ছে। যদিও ট্রাম্পের এই হুঙ্কার নিয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে মুখ খোলেনি তেহরান।

'৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ না খুললে গুঁড়িয়ে দেব বিদ্যুৎকেন্দ্র', ইরানকে ধ্বংসের চরম হুঁশিয়ারি ট্রাম্পের

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার